শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
তাড়াশে নববুধসহ দু নারীর মৃত্যু অযত্ন-অবহেলায় ঝোপজঙ্গলে ঢেকেছে বেলকুচি টেলিফোন অফিস, পরিত্যক্ত ভবনে মাদকসেবনের অভিযোগ তাড়াশে এক ব্যক্তির বাধায় এডিপির অর্থায়নে গ্রামবাসীর একমাত্র চলাচলের রাস্তার কাজ বন্ধ চলাচলের রাস্তায় ঈদগাহ মাঠের প্রাচীর তাড়াশে অবরুদ্ধ ৪০টি পরিবার তাড়াশে গ্রাম্য বিরোধে একমাত্র রাস্তায় বেড়া দিয়ে অবরুদ্ধ দুটি পরিবার এনায়েতপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা হাসমত উল্লাহর বিরুদ্ধে সংবাদ সম্মেলন এনায়েতপুরে নারী হেল্প ডেক্স সেবা সম্পর্কে অবগত করন ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত ‎ সলঙ্গায় চাঁদাবাজির অভিযোগ তুলে ধরায় অপহরণের চেষ্টা, ১৯ জনের বিরুদ্ধে মামলা বেলকুচিতে প্রভাব দেখিয়ে রাস্তা নির্মাণের চেষ্টা, আতঙ্কে বৃদ্ধ পরিবার  দীর্ঘদিনের অবহেলার অবসান, পাকা সড়কে স্বস্তি ফিরেছে এলাকাবাসীর

চট্টগ্রাম পটিয়া সাতগাছিয়া দরবার শরীফে ১১ দিন ব্যাপী ঐতিহাসিক গাউসুল আজম দস্তগীর (ক:) কনফারেন্স শুরু

পটিয়া (চট্টগ্রাম) থেকে সেলিম চৌধুরী:-

সূফি দর্শন গবেষণা পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির ব্যবস্থাপনায় আঞ্জুুমানে আশেকানে গাউসুল আজম সুলতানপুরী ও মওলা সুলতানপুরী (ক:) ছাত্র যুব পরিষদের সহযোগিতায় প্রতি বছরের ন্যায় এবারো ১১ দিন ব্যাপী ঐতিহাসিক গাউসুল আজম দস্তগীর (ক:) কনফারেন্স গত ৪ অক্টোবর শুক্রবার পটিয়া হাইদগাঁও সাতগাছিয়া দরবার শরীফ বড় মিঞা মঞ্জিল শাহে মাঠে শুরু হয়েছে।

প্রধান মেহমান হিসেবে উপস্থিত থেকে উক্ত কনফারেন্সের শুভ উদ্বোধন করেন দরবারের বর্তমান সাজ্জাদানশীন হযরত শাহছুফি মাওলানা শেখ সৈয়দ আবুল মকছুম ফরমান উল্লাহ সুলতানপুরী (মা:)।

দরবারের নায়েবে সাজ্জাদানশীন ও গাউসুল আজম (ক:) কনফারেন্সের প্রতিষ্ঠাতা মুফতি শেখ সৈয়দ আবুল মুজতবা হুজ্জাতুল মুবাল্লীগ সুলতানপুরীর (মা:) সভাপতিত্বে ১ম দিবসে তকরির পেশ করেন মাওলানা জহিরুল ইসলাম জিহাদী, মাওলানা এনামুল করিম আতিফ আল কাদেরী, মাওলানা হাফেজ মো: ফারুক, মাওলানা জয়নাল আবেদীন নয়ন।

এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আবু তৈয়ব, আলহাজ্ব নুরুল ইসলাম নুরু, ইঞ্জিনিয়ার জসীম উদ্দিন, আমান উল্লাহ আমিরী, সরোয়ার উদ্দীন, কানুন উদ্দিন, হারুনুর রশীদ, নাজিম উদ্দীন, আবু নোমান, ইঞ্জিনিয়ার মো: ফারুক, সাকিব উদ্দিন প্রমুখ।

আগামী ১৪ অক্টোবর পর্যন্ত প্রতিদিন বাদ মাগরিব হতে শুরু হয়ে একটানা অনুষ্ঠিতব্য উক্ত মাহফিলে দেশবরেণ্য ওলামায়ে কেরামগণ তকরির পেশ করবেন।



লাইক করুন