শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
তাড়াশে নববুধসহ দু নারীর মৃত্যু অযত্ন-অবহেলায় ঝোপজঙ্গলে ঢেকেছে বেলকুচি টেলিফোন অফিস, পরিত্যক্ত ভবনে মাদকসেবনের অভিযোগ তাড়াশে এক ব্যক্তির বাধায় এডিপির অর্থায়নে গ্রামবাসীর একমাত্র চলাচলের রাস্তার কাজ বন্ধ চলাচলের রাস্তায় ঈদগাহ মাঠের প্রাচীর তাড়াশে অবরুদ্ধ ৪০টি পরিবার তাড়াশে গ্রাম্য বিরোধে একমাত্র রাস্তায় বেড়া দিয়ে অবরুদ্ধ দুটি পরিবার এনায়েতপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা হাসমত উল্লাহর বিরুদ্ধে সংবাদ সম্মেলন এনায়েতপুরে নারী হেল্প ডেক্স সেবা সম্পর্কে অবগত করন ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত ‎ সলঙ্গায় চাঁদাবাজির অভিযোগ তুলে ধরায় অপহরণের চেষ্টা, ১৯ জনের বিরুদ্ধে মামলা বেলকুচিতে প্রভাব দেখিয়ে রাস্তা নির্মাণের চেষ্টা, আতঙ্কে বৃদ্ধ পরিবার  দীর্ঘদিনের অবহেলার অবসান, পাকা সড়কে স্বস্তি ফিরেছে এলাকাবাসীর

চুয়াডাঙ্গায় পূজা উপলক্ষে খুলনা রেঞ্জ ডিআইজির পূজামন্ডপ পরিদর্শন

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ

চুয়াডাঙ্গায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে খুলনা পুলিশের রেঞ্জ ডিআইজি শারদীয় দুর্গোৎসবে পূজামন্ডপ পরিদর্শন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময়পরিদর্শন করেছেন।

শনিবার বেলা ১১ টায় খুলনা রেঞ্জ ডিআইজি মোঃ রেজাউল হক পিপিএম কে জেলা পুলিশের পক্ষ থেকে জেলা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা ফুলেল শুভেচ্ছা জানান। পরে রেঞ্জ ডিআইজি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজার মহা নবমীতে চুয়াডাঙ্গা সদরের বড়বাজার সার্বজনীন পূজা মন্দির পরিদর্শন করেন। এসময় তিনি সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজার নিরাপত্তাসহ সার্বিক খোঁজখবর নেন। এছাড়া উপস্থিত সাংবাদিকদের সাথে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ব্রিফিং প্রদান করেন।

দুপুরে রেঞ্জ ডিআইজি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণের উপস্থিতিতে কনফারেন্স রুমে শারদীয় দুর্গাপূজা ও জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।এ সময় আরো উপস্থিত ছিলেন খুলনার অতিরিক্ত ডিআইজি (অপারেশন)মোঃ হাসানুজ্জামান, বিপিএম, পিপিএম। অতিরিক্ত ডিআইজি, চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রিয়াজুল ইসলাম,

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আক্তারুজামান, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা, চুয়াডাঙ্গাসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, চুয়াডাঙ্গা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।



লাইক করুন