বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
মরিচপুরান বাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা সোলাইমান সিদ্দিক সানি কাকরকান্দি বাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন কৃষকদল নেতা আবু শামা বহুদিন পর  বর্তমান প্রেক্ষাপটে চরম বাস্তবতা প্রফেসর ড. হামিদা খানম নতুনধরা গ্রুপ প্রেজেন্টস গ্লোবাল ব্র্যান্ডস ট্রাব অ্যাওয়ার্ডে ভূষিত  ঈদ উপলক্ষে আলমডাঙ্গা হাইরোডে যানজট নিরসনে স্বেচ্ছাসেবক টিমের উদ্বোধন করলেন হাসিবুল হক লিপু আলমডাঙ্গায় কোরআনের পাখিদের সঙ্গে মধ্যাহ্নভোজ মেয়র প্রার্থী হাসিবুল হক লিপু  গ্রামীন অবকাঠামো উন্নয়নে এলজিইডি,আলমডাঙ্গার অবদান জঙ্গল সলিমপুরের ঘটনায় কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর রুপনারায়নকুড়া বাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা সোহেল রানা

গাংনীতে সড়ক দুর্ঘটনায় নিহত-১

মোঃ কামাল হোসেন খাঁন, মেহেরপুর জেলা প্রতিনিধি :

মেহেরপুরের গাংনীতে মোটরসাইকেল ও অটোবাইকের মুখোমুখি সংঘর্ষে লিখন হোসেন (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর ১২ টায় গাংনী-সাহারবাটি সড়কের চৌগাছা এলাকার এ দূর্ঘটনা ঘটে।

নিহত লিখন হোসেন ষোলটাকা গ্রামের রহিদুল ইসলামের ছেলে। এঘটনায় আটোবাইক চালক সামান্য আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শী চৌগাছা গ্রামের জহিরুল ইসলাম মিঠু জানান, লিখন হোসেন গাংনী থেকে সাহারবাটি ও সাহারবাটি থেকে গাংনী গামী একটি আটোবাইক চৌগাছাতে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লিখন হোসেন গুরুত্বর আহত হয়।
স্থানীয়রা দ্রত তাকে গাংনী হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক মাসুদুর রহমান লিখনকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

কুষ্টিয়াতে তার অবস্থার আরো অবনতি হলে চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। এ্যাম্বুলেন্স যোগে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে যাওয়ার সময় পাবনা জেলার রুপপুর এলাকায় পৌঁছানোর পর তার মৃত্যু হয়।

ষোলটাকা ইউনিয়ন পরিরষদের সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান মনি বলেন, লিখন হোসেন একটি ঠিকাদারী প্রতিষ্ঠানের সহকারী ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। তার মৃত্যুতে পরিবার সহ গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। লিখন ষোলটাকা ও পার্শবর্তী এলাকায় ভালো মানুষ হিসেবে পরিচিত ছিলো।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বনি ইসরাইল জানান, দূর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।



লাইক করুন