বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
তাড়াশে নববুধসহ দু নারীর মৃত্যু অযত্ন-অবহেলায় ঝোপজঙ্গলে ঢেকেছে বেলকুচি টেলিফোন অফিস, পরিত্যক্ত ভবনে মাদকসেবনের অভিযোগ তাড়াশে এক ব্যক্তির বাধায় এডিপির অর্থায়নে গ্রামবাসীর একমাত্র চলাচলের রাস্তার কাজ বন্ধ চলাচলের রাস্তায় ঈদগাহ মাঠের প্রাচীর তাড়াশে অবরুদ্ধ ৪০টি পরিবার তাড়াশে গ্রাম্য বিরোধে একমাত্র রাস্তায় বেড়া দিয়ে অবরুদ্ধ দুটি পরিবার এনায়েতপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা হাসমত উল্লাহর বিরুদ্ধে সংবাদ সম্মেলন এনায়েতপুরে নারী হেল্প ডেক্স সেবা সম্পর্কে অবগত করন ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত ‎ সলঙ্গায় চাঁদাবাজির অভিযোগ তুলে ধরায় অপহরণের চেষ্টা, ১৯ জনের বিরুদ্ধে মামলা বেলকুচিতে প্রভাব দেখিয়ে রাস্তা নির্মাণের চেষ্টা, আতঙ্কে বৃদ্ধ পরিবার  দীর্ঘদিনের অবহেলার অবসান, পাকা সড়কে স্বস্তি ফিরেছে এলাকাবাসীর

ট্রলি ও অ্যাম্বুলেন্সের মুখোমুখী সংঘর্ষে চালক নিহত

নিজস্ব প্রতিবেদক: ঢাকা থেকে রোগী ও তাদের স্বজনদের নিয়ে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসা অ্যাম্বুলেন্সের সাথে মহাসড়কে চলাচলরত মালবাহী অবৈধ ট্রলির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্স চালক নিহত ও সাতজন যাত্রী গুরুত্বর আহত হয়েছেন।

ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার মাহিলাড়ার আকন বাড়ির সামনে। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন।

গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. শামীম শেখ জানিয়েছেন, ঢাকা থেকে রোগী ও তাদের স্বজনদের নিয়ে বরিশাল ফিরছিলেন বিসমিল্লাহ অ্যাম্বুলেন্স সার্ভিস। পথিমধ্যে মহাসড়কের মাহিলাড়া আকন বাড়ির সামনে পৌঁছলে বিপরিতদিক থেকে আসা ইটের খোঁয়া বোঝাই একটি বড় ট্রলির সাথে অ্যাম্বুলেন্সের মুখোমুখী সংঘর্ষ হয়।

এতে অ্যাম্বুলেন্সের সামনে অংশ দুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই চালক নাইমুল ইসলাম (৩৫) নিহত হন। এছাড়াও অ্যাম্বুলেন্সে থাকা যাত্রী ভোলার দৌলতখান এলাকার মো. ইব্রাহীম, আসমা বেগম, ইয়াকুব হোসেন, সুমি বেগম, সানজিদা খানম, শাকিল হোসেন ও প্রদীপ গুরুত্বর আহত হয়।

ওসি আরও জানিয়েছেন, দুর্ঘটনাকবলিত যান দুটি জব্দ ও নিহতের লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। ###

 



লাইক করুন