শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তাড়াশে নববুধসহ দু নারীর মৃত্যু অযত্ন-অবহেলায় ঝোপজঙ্গলে ঢেকেছে বেলকুচি টেলিফোন অফিস, পরিত্যক্ত ভবনে মাদকসেবনের অভিযোগ তাড়াশে এক ব্যক্তির বাধায় এডিপির অর্থায়নে গ্রামবাসীর একমাত্র চলাচলের রাস্তার কাজ বন্ধ চলাচলের রাস্তায় ঈদগাহ মাঠের প্রাচীর তাড়াশে অবরুদ্ধ ৪০টি পরিবার তাড়াশে গ্রাম্য বিরোধে একমাত্র রাস্তায় বেড়া দিয়ে অবরুদ্ধ দুটি পরিবার এনায়েতপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা হাসমত উল্লাহর বিরুদ্ধে সংবাদ সম্মেলন এনায়েতপুরে নারী হেল্প ডেক্স সেবা সম্পর্কে অবগত করন ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত ‎ সলঙ্গায় চাঁদাবাজির অভিযোগ তুলে ধরায় অপহরণের চেষ্টা, ১৯ জনের বিরুদ্ধে মামলা বেলকুচিতে প্রভাব দেখিয়ে রাস্তা নির্মাণের চেষ্টা, আতঙ্কে বৃদ্ধ পরিবার  দীর্ঘদিনের অবহেলার অবসান, পাকা সড়কে স্বস্তি ফিরেছে এলাকাবাসীর

চুয়াডাঙ্গা দর্শনায় সড়ক দুর্ঘটনায় তৃতীয় শ্রেণির ছাত্রের মর্মান্তিক মৃত্যু

সুমন হুসাইন,দর্শনা (থানা) প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার দর্শনা থানাধীন মদনা-পারকৃষ্ণপুর ইউনিয়নের বারাদী গ্রামে সড়ক দুর্ঘটনায় সুজন (৯) নামে তৃতীয় শ্রেণির এক ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার দুপুরের দিকে বারাদী সড়ক পার হওয়ার সময় সড়কে কাজরত একটি পিচ বহনকারী যানবাহনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত সুজন বারাদী গ্রামের রকিবুলের ছেলে এবং স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।

স্থানীয়দের বরাতে জানা যায়, দুপুর প্রায় ১২টার দিকে সড়ক পারাপারের সময় পিচ বহনকারী গাড়ির নিচে চাপা পড়ে বালকটি এবং ঘটনাস্থলেই মারা যায়। সড়কে চলমান কাজের সময় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এবং যান চলাচলে অবহেলার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয়দের অভিযোগ।

মদনা-পারকৃষ্ণপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ চঞ্চল বলেন,ঘটনাটি শোনামাত্রই আমি ঘটনাস্থলে ছুটে যাই। এখানে সড়কের কাজ চলছিল। পিচ বহনকারী গাড়ির নিচে চাপা পড়ে বালকটি মারা গেছে বলে জানতে পেরেছি।

এ বিষয়ে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন,খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



লাইক করুন