সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
তাড়াশে সিএনজি চালকের মরদেহ উদ্ধার  তাড়াশে নববুধসহ দু নারীর মৃত্যু অযত্ন-অবহেলায় ঝোপজঙ্গলে ঢেকেছে বেলকুচি টেলিফোন অফিস, পরিত্যক্ত ভবনে মাদকসেবনের অভিযোগ তাড়াশে এক ব্যক্তির বাধায় এডিপির অর্থায়নে গ্রামবাসীর একমাত্র চলাচলের রাস্তার কাজ বন্ধ চলাচলের রাস্তায় ঈদগাহ মাঠের প্রাচীর তাড়াশে অবরুদ্ধ ৪০টি পরিবার তাড়াশে গ্রাম্য বিরোধে একমাত্র রাস্তায় বেড়া দিয়ে অবরুদ্ধ দুটি পরিবার এনায়েতপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা হাসমত উল্লাহর বিরুদ্ধে সংবাদ সম্মেলন এনায়েতপুরে নারী হেল্প ডেক্স সেবা সম্পর্কে অবগত করন ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত ‎ সলঙ্গায় চাঁদাবাজির অভিযোগ তুলে ধরায় অপহরণের চেষ্টা, ১৯ জনের বিরুদ্ধে মামলা বেলকুচিতে প্রভাব দেখিয়ে রাস্তা নির্মাণের চেষ্টা, আতঙ্কে বৃদ্ধ পরিবার 

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

আলোচিত কণ্ঠ ডেস্কঃ
জিতলে সিরিজে ফেরার সুযোগ। হারলে সিরিজ হাতছাড়া। এমন কঠিন সমীকরণের ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ ক্রিকেট দল।

শ্রীলংকা সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। এরপর টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটা ভালো কাটেনি টাইগারদের।

প্রথম টি-টোয়েন্টিতে ১৫৪ রান করে লিটন দাসের নেতৃত্বাধীন দলটি হেরে যায় ৭ উইকেটে। আজ দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল শ্রীলংকা।

টি-টোয়েন্টিতে সময়টা মোটেও ভালো কাটছে না বাংলাদেশের। আমিরাতের কাছে সিরিজ হারের পর পাকিস্তানের কাছে হোয়াইটওয়াশ হতে হয়েছে বাংলাদেশকে। শ্রীলংকার সফরেও সিরিজ হারের শঙ্কা।

তিন প্রতিপক্ষের বিপক্ষে শেষ ছয় ম্যাচে জেতেনি বাংলাদেশ। এই ছয় হারে দলকে সবচেয়ে ভাবিয়েছে ব্যাটিং বোলিং দুই বিভাগই। ব্যাটসম্যানরা রান পাচ্ছেন না।

বাংলাদেশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক), জাকের আলি অনিক, তাওহীদ হৃদয়, শামীম পাটোয়ারী, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।



লাইক করুন