রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম :
তাড়াশে সিএনজি চালকের মরদেহ উদ্ধার  তাড়াশে নববুধসহ দু নারীর মৃত্যু অযত্ন-অবহেলায় ঝোপজঙ্গলে ঢেকেছে বেলকুচি টেলিফোন অফিস, পরিত্যক্ত ভবনে মাদকসেবনের অভিযোগ তাড়াশে এক ব্যক্তির বাধায় এডিপির অর্থায়নে গ্রামবাসীর একমাত্র চলাচলের রাস্তার কাজ বন্ধ চলাচলের রাস্তায় ঈদগাহ মাঠের প্রাচীর তাড়াশে অবরুদ্ধ ৪০টি পরিবার তাড়াশে গ্রাম্য বিরোধে একমাত্র রাস্তায় বেড়া দিয়ে অবরুদ্ধ দুটি পরিবার এনায়েতপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা হাসমত উল্লাহর বিরুদ্ধে সংবাদ সম্মেলন এনায়েতপুরে নারী হেল্প ডেক্স সেবা সম্পর্কে অবগত করন ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত ‎ সলঙ্গায় চাঁদাবাজির অভিযোগ তুলে ধরায় অপহরণের চেষ্টা, ১৯ জনের বিরুদ্ধে মামলা বেলকুচিতে প্রভাব দেখিয়ে রাস্তা নির্মাণের চেষ্টা, আতঙ্কে বৃদ্ধ পরিবার 

সাকিবের জাতীয় দলে ফেরা প্রসঙ্গে যা বললেন বিসিবি সভাপতি

ক্রীড়া প্রতিবেদক: কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষাপটে রাজনৈতিক বিতর্কে জড়ানো সাকিব আল হাসান বর্তমানে জাতীয় দল থেকে দূরে রয়েছেন। সর্বশেষ ২০২৩ সালের আগস্টে ভারতের বিপক্ষে খেলেছিলেন তিনি। এরপর থেকে মাঠের বাইরেই আছেন দেশসেরা এই অলরাউন্ডার।

সম্প্রতি তার জাতীয় দলে ফেরার গুঞ্জন উঠলেও এ বিষয়ে স্পষ্ট বক্তব্য দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

সোমবার (১৪ জুলাই) এক সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি বলেন, ‘সাকিবের জাতীয় দলে ফেরা সম্পর্কে কোনো কথা আমি শুনিনি। সাধারণত এমন হলে তো বোর্ডে আলোচনা হবে। আমি অফিসিয়ালি এখনও এমন কিছু শুনিনি, এটাই সত্য।’

তিনি আরও বলেন, ‘বোর্ডে এখনো কোনো আলোচনা হয়নি (সাকিবের ফেরার বিষয়ে)। ক্রিকেটের বাইরের আলোচনা আমরা এত বেশি করছি না। এই আলোচনা (ক্রিকেটের বাইরের) গুলো গেল দুই বছর ধরেই চলছে। এই তথ্যটা গুজব কি না, আমি জানি না। তবে আমি বোর্ডের সভাপতি হিসেবে এতটুকু বলতে পারি, এমন কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি।’

এদিকে গত শনিবার বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু বলেন, ‘বাংলাদেশের গ্রেটেস্ট ক্রিকেটার হচ্ছেন সাকিব আল হাসান। এখানে কোনো সেকেন্ড চয়েস নেই। তার জন্য দরজা সবসময় খোলা। এটা নির্বাচক ও টিম ম্যানেজমেন্টের ওপর নির্ভর করে, তারা বিষয়টি দেখছে।’

তিনি আরও যোগ করেন, ‘আগে কীভাবে চলেছে জানি না, কিন্তু এখনকার সভাপতি পুরো দায়িত্ব দিয়েছেন ক্রিকেট অপারেশন্স, টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকদের ওপর। তারা এই বিষয়টি অবশ্যই বিবেচনায় নেবেন।’

উল্লেখ্য, সাকিব আল হাসান সর্বশেষ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে মাগুরা-১ আসনে প্রার্থী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। বর্তমানে তার বিরুদ্ধে একটি হত্যা মামলাও রয়েছে। ফলে সাকিব এখনো দেশে ফেরেননি, এমনটাই জানা গেছে।

তার ফেরার সম্ভাবনা নিয়ে নানা আলোচনা চললেও, বিসিবির শীর্ষ পর্যায় থেকে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হয়নি।



লাইক করুন