শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
তাড়াশে সিএনজি চালকের মরদেহ উদ্ধার  তাড়াশে নববুধসহ দু নারীর মৃত্যু অযত্ন-অবহেলায় ঝোপজঙ্গলে ঢেকেছে বেলকুচি টেলিফোন অফিস, পরিত্যক্ত ভবনে মাদকসেবনের অভিযোগ তাড়াশে এক ব্যক্তির বাধায় এডিপির অর্থায়নে গ্রামবাসীর একমাত্র চলাচলের রাস্তার কাজ বন্ধ চলাচলের রাস্তায় ঈদগাহ মাঠের প্রাচীর তাড়াশে অবরুদ্ধ ৪০টি পরিবার তাড়াশে গ্রাম্য বিরোধে একমাত্র রাস্তায় বেড়া দিয়ে অবরুদ্ধ দুটি পরিবার এনায়েতপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা হাসমত উল্লাহর বিরুদ্ধে সংবাদ সম্মেলন এনায়েতপুরে নারী হেল্প ডেক্স সেবা সম্পর্কে অবগত করন ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত ‎ সলঙ্গায় চাঁদাবাজির অভিযোগ তুলে ধরায় অপহরণের চেষ্টা, ১৯ জনের বিরুদ্ধে মামলা বেলকুচিতে প্রভাব দেখিয়ে রাস্তা নির্মাণের চেষ্টা, আতঙ্কে বৃদ্ধ পরিবার 

বিশেষ অঙ্গে কুকুরের কামড়, হাসপাতালে সাবেক মেসি-সতীর্থ

আলোচিত কণ্ঠ ডেস্কঃ সাবেক বার্সেলোনা খেলোয়াড় কার্লেস পেরেজ কুকুরের আক্রমণে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গ্রিসের থেসালোনিকি শহরে হাঁটতে বেরিয়ে ঘটে এই বিপত্তি।

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এএস’-এর খবর অনুযায়ী, পেরেজ তখন তার নিজের কুকুর নিয়ে হেঁটে বেড়াচ্ছিলেন। এ সময় আরেকটি কুকুর তার কুকুরের উপর ঝাঁপিয়ে পড়ে। সেই কুকুরকে থামাতে গিয়ে নিজেই আক্রান্ত হন তিনি। আক্রমণকারী কুকুরটি তার যৌনাঙ্গে কামড় দেয়, ফলে গুরুতর ক্ষত হয়।

কার্লেস পেরেজ ২০১২ থেকে ২০২০ সাল পর্যন্ত বার্সেলোনার হয়ে খেলেছেন। তবে মূল দলের হয়ে ১৩টি ম্যাচ খেলেছেন তিনি। সে সময়ে তিনি খেলেছেন লিওনেল মেসির সঙ্গেও।

বর্তমানে তিনি স্প্যানিশ ক্লাব সেল্তা ভিগো থেকে ধারে গ্রিসের ক্লাব আরিস লিমাসোলের হয়ে খেলছেন। মাত্র তিন সপ্তাহ আগেই আরিসে যোগ দিয়েছেন তিনি।

চিকিৎসকেরা এখন পর্যন্ত সার্জারির প্রয়োজন দেখছেন না। তবে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। শুরুর দিকের কিছু প্রতিবেদনে বলা হয়েছিল, তার অবস্থা আশঙ্কাজনক। তবে এখন জানানো হয়েছে, তিনি এখন স্থিতিশীল অবস্থায় আছেন এবং ইতিমধ্যেই বাড়ি ফিরেছেন।

বার্সার জার্সিতে দুইটি গোল করেছিলেন পেরেজ। তার একটি ছিল চ্যাম্পিয়নস লিগে ইন্টার মিলানের বিপক্ষে। আরেকটি গোল করেছিলেন লা লিগায় রিয়াল বেটিসের বিপক্ষে ৫-২ ব্যবধানের জয়ে। পরে তিনি রোমা ও সেল্তার হয়ে খেলেছেন এবং এখন খেলছেন আরিসে।



লাইক করুন