শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
তাড়াশে সিএনজি চালকের মরদেহ উদ্ধার  তাড়াশে নববুধসহ দু নারীর মৃত্যু অযত্ন-অবহেলায় ঝোপজঙ্গলে ঢেকেছে বেলকুচি টেলিফোন অফিস, পরিত্যক্ত ভবনে মাদকসেবনের অভিযোগ তাড়াশে এক ব্যক্তির বাধায় এডিপির অর্থায়নে গ্রামবাসীর একমাত্র চলাচলের রাস্তার কাজ বন্ধ চলাচলের রাস্তায় ঈদগাহ মাঠের প্রাচীর তাড়াশে অবরুদ্ধ ৪০টি পরিবার তাড়াশে গ্রাম্য বিরোধে একমাত্র রাস্তায় বেড়া দিয়ে অবরুদ্ধ দুটি পরিবার এনায়েতপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা হাসমত উল্লাহর বিরুদ্ধে সংবাদ সম্মেলন এনায়েতপুরে নারী হেল্প ডেক্স সেবা সম্পর্কে অবগত করন ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত ‎ সলঙ্গায় চাঁদাবাজির অভিযোগ তুলে ধরায় অপহরণের চেষ্টা, ১৯ জনের বিরুদ্ধে মামলা বেলকুচিতে প্রভাব দেখিয়ে রাস্তা নির্মাণের চেষ্টা, আতঙ্কে বৃদ্ধ পরিবার 

প্রথমবারের মতো অ-২০ নারী এশিয়ান কাপের মূল পর্বে বাংলাদেশ

আলোচিত কণ্ঠ ডেস্কঃ
প্রথমবারের মতো অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশের মেয়েরা। গ্রুপ চ্যাম্পিয়ন হতে না পারলেও সেরা তিন রানার্সআপের একটি হয়ে টুর্নামেন্টের মূল পর্বের টিকিট কেটেছেন তৃষ্ণা-সাগরিকারা।

আজ (রোববার) লাওসে গ্রুপপর্বের শেষ ম্যাচে শক্তিশালী দক্ষিণ কোরিয়ার কাছে ৬-১ গোলে হেরে যায় বাংলাদেশ। এতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপে খেলার সম্ভাবনা নস্যাৎ হয়। তবু টিকে থাকে সেরা তিন রানার্সআপের একটি হয়ে মূল পর্বে অংশগ্রহণের।

অন্যান্য গ্রুপের ম্যাচগুলোর ফলাফলে পক্ষে এলে সেরা তিন রানার্সআপ হিসেবে মূল পর্বে খেলা নিশ্চিত হয় বাংলাদেশ, জর্ডান এবং চাইনিজ তাইপের।

গ্রুপপর্বে নিজেদের প্রথম দুই ম্যাচে স্বাগতিক লাওসকে ৩-১ এবং পূর্ব তিমুরকে ৮-০ গোলে হারিয়ে দেয় পিটার বাটলারের শিষ্যরা।

এর আগে গত মাসে প্রথমবারের মতো এশিয়ান কাপে নাম লিখিয়েছে বাংলাদেশ জাতীয় দল। অল্প সময়ের ব্যবধানে এবার ইতিহাস গড়ল অনূর্ধ্ব-২০ দলও।



লাইক করুন