আলোচিত কণ্ঠ ডেস্কঃ
১৬ আগস্ট, ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ির সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গোটা দেশ তার স্মৃতিচারণ করেছে। রাজনৈতিক জীবনে তিনি যেমন এক দৃঢ় ব্যক্তিত্ব ছিলেন, তেমনি আন্তর্জাতিক কূটনীতিতেও বাজপেয়ির বিশেষ ছাপ আজও আলোচনায় উঠে আসে। সেই আলোচনার কেন্দ্রেই আবার ফিরে এসেছে ২০০৪ সালের পাকিস্তান সফরের ঘটনা।
সেই সময়ে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক ছিলেন সৌরভ গাঙ্গুলি। পাকিস্তানে সিরিজ খেলতে যাওয়ার আগে দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎ করে টিম ইন্ডিয়া। সেই একান্ত সাক্ষাৎই হয়ে ওঠে ইতিহাসের অংশ।
ভারত–পাক উত্তেজনার মধ্যেও বাজপেয়ি টিম ইন্ডিয়ার হাতে একটি বিশেষ বার্তা তুলে দিয়েছিলেন। নিজের স্বাক্ষর করা একটি ব্যাটে তিনি লিখেছিলেন—“শুধু খেলাই নয়, পাকিস্তানের হৃদয়ও জিতে এসো। শুভেচ্ছা রইল!”
ক্রিকেটকে কূটনীতির অন্যতম হাতিয়ার করে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক মেরামতের চেষ্টা করেছিলেন বাজপেয়ি। তিনি বিশ্বাস করতেন, খেলার মাধ্যমে শত্রুতা কমানো যায়, বিশ্বাস গড়ে তোলা যায়। সেই সফরেই ভারত পাকিস্তানের মাটিতে দুর্দান্ত পারফরম্যান্স করে। ওয়ানডে সিরিজে জয়, টেস্ট সিরিজেও সাফল্য—সবকিছুই যেন বাজপেয়ির আশীর্বাদের প্রতিফলন।
আজ যখন ভারত–পাক সম্পর্ক চরম তিক্ততায় ভরা, তখন এই স্মৃতি রাজনৈতিক ও কূটনৈতিক আলোচনায় বিশেষ গুরুত্ব বহন করে। বাজপেয়ির মানবিক বার্তা আজও ভারতের কূটনীতিতে এক অনন্য দৃষ্টান্ত হয়ে