শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
তাড়াশে সিএনজি চালকের মরদেহ উদ্ধার  তাড়াশে নববুধসহ দু নারীর মৃত্যু অযত্ন-অবহেলায় ঝোপজঙ্গলে ঢেকেছে বেলকুচি টেলিফোন অফিস, পরিত্যক্ত ভবনে মাদকসেবনের অভিযোগ তাড়াশে এক ব্যক্তির বাধায় এডিপির অর্থায়নে গ্রামবাসীর একমাত্র চলাচলের রাস্তার কাজ বন্ধ চলাচলের রাস্তায় ঈদগাহ মাঠের প্রাচীর তাড়াশে অবরুদ্ধ ৪০টি পরিবার তাড়াশে গ্রাম্য বিরোধে একমাত্র রাস্তায় বেড়া দিয়ে অবরুদ্ধ দুটি পরিবার এনায়েতপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা হাসমত উল্লাহর বিরুদ্ধে সংবাদ সম্মেলন এনায়েতপুরে নারী হেল্প ডেক্স সেবা সম্পর্কে অবগত করন ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত ‎ সলঙ্গায় চাঁদাবাজির অভিযোগ তুলে ধরায় অপহরণের চেষ্টা, ১৯ জনের বিরুদ্ধে মামলা বেলকুচিতে প্রভাব দেখিয়ে রাস্তা নির্মাণের চেষ্টা, আতঙ্কে বৃদ্ধ পরিবার 

বিশ্বকাপে প্রথম বাংলাদেশি নারী আম্পায়ার জেসি, মার্কিন দূতাবাসের অভিনন্দন

আলোচিত কণ্ঠ ডেস্কঃ বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এক অনন্য মাইলফলক স্থাপন করতে যাচ্ছেন সাথিরা জাকির জেসি। তিনি হচ্ছেন প্রথম বাংলাদেশি নারী আম্পায়ার, যিনি ২০২৫ আইসিসি নারী ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন। এই অসাধারণ অর্জনকে সম্মান জানিয়ে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস তাকে অভিনন্দন জানিয়েছে।

আজ মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বার্তায় মার্কিন দূতাবাস সাথিরা জাকির জেসিকে অভিনন্দন জানিয়ে এক বার্তাতে দূতাবাস লিখেছে, অভিনন্দন ইন্টারন্যাশনাল ভিজিটর লিডারশিপ প্রোগ্রাম (আইভিএলপি)-এর প্রাক্তন সাথিরা জাকির জেসিকে, যিনি প্রথম বাংলাদেশি নারী আম্পায়ার হিসেবে ২০২৫ আইসিসি নারী ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপে দায়িত্ব পালন করে ইতিহাস গড়তে যাচ্ছেন।

এছাড়া, বার্তায় আরও বলা হয়েছে, আমেরিকার এক্সচেঞ্জ প্রোগ্রাম নতুন সুযোগ সৃষ্টি করে, বৈশ্বিক সংযোগকে শক্তিশালী করে এবং ক্রীড়াসহ নানা ক্ষেত্রে উদ্ভাবনকে অনুপ্রাণিত করে।

আসন্ন নারী বিশ্বকাপে জেসির দায়িত্ব পালন বাংলাদেশি নারী ক্রিকেটের জন্য একটি বড় অর্জন হতে যাচ্ছে এবং বাংলাদেশের নারী উন্নয়নে এক নতুন দ্বার উন্মোচন করবে বলে ধারণা করা হচ্ছে।

প্রসঙ্গত, জেসি বিশ্বকাপের আগে ঘরের মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশ জাতীয় দলের টি-টোয়েন্টি সিরিজে ম্যাচ অফিশিয়াল হিসেবে দায়িত্ব পালন করবেন।



লাইক করুন