রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম :
তাড়াশে সিএনজি চালকের মরদেহ উদ্ধার  তাড়াশে নববুধসহ দু নারীর মৃত্যু অযত্ন-অবহেলায় ঝোপজঙ্গলে ঢেকেছে বেলকুচি টেলিফোন অফিস, পরিত্যক্ত ভবনে মাদকসেবনের অভিযোগ তাড়াশে এক ব্যক্তির বাধায় এডিপির অর্থায়নে গ্রামবাসীর একমাত্র চলাচলের রাস্তার কাজ বন্ধ চলাচলের রাস্তায় ঈদগাহ মাঠের প্রাচীর তাড়াশে অবরুদ্ধ ৪০টি পরিবার তাড়াশে গ্রাম্য বিরোধে একমাত্র রাস্তায় বেড়া দিয়ে অবরুদ্ধ দুটি পরিবার এনায়েতপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা হাসমত উল্লাহর বিরুদ্ধে সংবাদ সম্মেলন এনায়েতপুরে নারী হেল্প ডেক্স সেবা সম্পর্কে অবগত করন ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত ‎ সলঙ্গায় চাঁদাবাজির অভিযোগ তুলে ধরায় অপহরণের চেষ্টা, ১৯ জনের বিরুদ্ধে মামলা বেলকুচিতে প্রভাব দেখিয়ে রাস্তা নির্মাণের চেষ্টা, আতঙ্কে বৃদ্ধ পরিবার 

বাংলাদেশে এসে অনেকে হেরেছে, আমাদের জন্য সহজ হবে না’

স্টাফ রিপোর্টারঃ

দীর্ঘ ১১ বছর পর বাংলাদেশে এসেছে নেদারল্যান্ডস ক্রিকেট দল। সবশেষ ২০১৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে এসেছিল ডাচরা। দীর্ঘদিন পর এসেছে তিন ম্যাচের টি-েটোয়েন্টি সিরিজ খেলতে।

৩০ আগস্ট সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে সিরিজের প্রথম ম্যাচ। বাকি দুই ম্যাচ একই ভেন্যুতে ১ ও ৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

সিরিজ শুরুর আগে বৃহস্পতিবার নেদারল্যান্ডস ক্রিকেট দলের অধিনায়ক স্কট এডওয়ার্ডস বলেছেন, ‘এটা অবশ্যই ভিন্ন ফরম্যাট, ভিন্ন দেশ। তবে যেকোনো সময় আপনি কোনো দেশের বিপক্ষে ভালো রেকর্ড বা জয় পান, এটা আত্মবিশ্বাস বাড়িয়ে তোলে।’

তিনি আরও বলেন, ‘আমি মনে করি, দুই দলেরই আগের দল থেকে অনেক পরিবর্তন এসেছে। তবে আমরা সাম্প্রতিক সময়ে ভালো খেলছি, আত্মবিশ্বাসও আছে।’

বাংলাদেশে খেলা বেশ চ্যালেঞ্জ জানিয়ে ডাচ অধিনায়ক বলেন, ‘আমি মনে করি, বেশিরভাগ সময়ই যখন আমরা কোনো সিরিজের জন্য প্রস্তুতি নিই, তখন প্রথম ম্যাচের আগে আপনি সাধারণত দুই বা তিনটি প্র্যাকটিস সেশনই পান।’

তিনি আরও বলেন, ‘আমাদের অনেক খেলোয়াড়ই উপমহাদেশে খেলার অভিজ্ঞতা রাখে। তাই আমরা অবশ্যই সেই অভিজ্ঞতা কাজে লাগাব, আর যারা নতুন, তাদের প্রস্তুতি দ্রুত এগিয়ে নিতে চেষ্টা করব। তবে হ্যাঁ, এটা অবশ্যই কঠিন—বাংলাদেশে বাংলাদেশকে হারানো সহজ না। অনেক দেশ এখানে এসে ভুগেছে।’



লাইক করুন