শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
তাড়াশে সিএনজি চালকের মরদেহ উদ্ধার  তাড়াশে নববুধসহ দু নারীর মৃত্যু অযত্ন-অবহেলায় ঝোপজঙ্গলে ঢেকেছে বেলকুচি টেলিফোন অফিস, পরিত্যক্ত ভবনে মাদকসেবনের অভিযোগ তাড়াশে এক ব্যক্তির বাধায় এডিপির অর্থায়নে গ্রামবাসীর একমাত্র চলাচলের রাস্তার কাজ বন্ধ চলাচলের রাস্তায় ঈদগাহ মাঠের প্রাচীর তাড়াশে অবরুদ্ধ ৪০টি পরিবার তাড়াশে গ্রাম্য বিরোধে একমাত্র রাস্তায় বেড়া দিয়ে অবরুদ্ধ দুটি পরিবার এনায়েতপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা হাসমত উল্লাহর বিরুদ্ধে সংবাদ সম্মেলন এনায়েতপুরে নারী হেল্প ডেক্স সেবা সম্পর্কে অবগত করন ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত ‎ সলঙ্গায় চাঁদাবাজির অভিযোগ তুলে ধরায় অপহরণের চেষ্টা, ১৯ জনের বিরুদ্ধে মামলা বেলকুচিতে প্রভাব দেখিয়ে রাস্তা নির্মাণের চেষ্টা, আতঙ্কে বৃদ্ধ পরিবার 

‘এশিয়ার দ্বিতীয় সেরা দল আফগানিস্তান’ শুনে যে প্রতিক্রিয়া দিলেন পাকিস্তান অধিনায়ক

আলোচিত কণ্ঠ ডেস্কঃ শেষ কয়েক বছর ধরে আফগানিস্তানের উন্নতির গ্রাফ ক্রমেই ঊর্ধ্বমুখী। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে তো সেমিফাইনালেও খেলেছে। তাই দলটা এখন এশিয়ার দ্বিতীয় সেরা দল কি না, তা নিয়ে উঠেছে প্রশ্ন। সে প্রশ্নটা সম্প্রতি ধেয়ে গেল পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগার কাছেও। পাকিস্তানি এক সাংবাদিক এই প্রশ্ন করতেই অস্বস্তি লুকোতে পারেননি তিনি।

প্রশ্ন ছিল, আফগানিস্তান কি পাকিস্তান, বাংলাদেশ আর শ্রীলঙ্কাকে পেছনে ফেলে এখন ভারতের সবচেয়ে কাছের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে? সাংবাদিকের এই মন্তব্যে আগা হেসে এড়িয়ে যান।

সম্প্রতি এক যৌথ সংবাদ সম্মেলনে হাজির ছিলেন আফগানিস্তান অধিনায়ক রশিদ খানও। তার সামনেই এই প্রশ্ন ছোড়া হয়। সেখানে সালমান স্পষ্ট করে বলেননি কিছু, তবে তার বিরক্ত প্রতিক্রিয়াই বোঝাচ্ছিল, এমন ধারণা মোটেও ভালোভাবে নেননি তিনি।

পাকিস্তান বর্তমানে ক্রিকেটের সব ফরম্যাটেই খারাপ সময় পার করছে। গত বছর নিউইয়র্কে অনুষ্ঠিত টি–টোয়েন্টি বিশ্বকাপে দলটি প্রথম রাউন্ড থেকেই ছিটকে যায়। সেই ব্যর্থতার পর এবার এশিয়া কাপের দলে রাখা হয়নি বাবর আজম আর মোহাম্মদ রিজওয়ানকে।

অন্যদিকে আফগানিস্তান একই বিশ্বকাপে কিছু চমকপ্রদ পারফরম্যান্স দেখিয়েছে। নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া আর বাংলাদেশকে হারিয়ে তারা জায়গা করে নেয় সেমিফাইনালে। এ কারণেই অনেকেই বলছেন, পাকিস্তানের চেয়ে এগিয়ে গেছে আফগানিস্তান।

তবে পাকিস্তান এখনো অভিজ্ঞতা আর ঐতিহ্যের দিক দিয়ে এগিয়ে। আগা আশা করছেন, আসন্ন সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় সিরিজে এবং আগামী ৯ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া এশিয়া কাপে দলটি ঘুরে দাঁড়াতে পারবে।

এশিয়ার দ্বিতীয় সেরা দল নিয়ে বিতর্ক অবশ্য থামছে না। আফগানিস্তানের উত্থান আর পাকিস্তানের ব্যর্থতাই সেই আলোচনাকে আরও জোরালো করছে।



লাইক করুন