রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
তাড়াশে সিএনজি চালকের মরদেহ উদ্ধার  তাড়াশে নববুধসহ দু নারীর মৃত্যু অযত্ন-অবহেলায় ঝোপজঙ্গলে ঢেকেছে বেলকুচি টেলিফোন অফিস, পরিত্যক্ত ভবনে মাদকসেবনের অভিযোগ তাড়াশে এক ব্যক্তির বাধায় এডিপির অর্থায়নে গ্রামবাসীর একমাত্র চলাচলের রাস্তার কাজ বন্ধ চলাচলের রাস্তায় ঈদগাহ মাঠের প্রাচীর তাড়াশে অবরুদ্ধ ৪০টি পরিবার তাড়াশে গ্রাম্য বিরোধে একমাত্র রাস্তায় বেড়া দিয়ে অবরুদ্ধ দুটি পরিবার এনায়েতপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা হাসমত উল্লাহর বিরুদ্ধে সংবাদ সম্মেলন এনায়েতপুরে নারী হেল্প ডেক্স সেবা সম্পর্কে অবগত করন ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত ‎ সলঙ্গায় চাঁদাবাজির অভিযোগ তুলে ধরায় অপহরণের চেষ্টা, ১৯ জনের বিরুদ্ধে মামলা বেলকুচিতে প্রভাব দেখিয়ে রাস্তা নির্মাণের চেষ্টা, আতঙ্কে বৃদ্ধ পরিবার 

‘জিততে পারব না মনে করলে বাংলাদেশে আসতাম না’

আলোচিত কণ্ঠ ডেস্কঃ ২০১৪ সালের পর বাংলাদেশে এসেছে নেদারল্যান্ডস ক্রিকেট দল। ১১ বছর পর বাংলাদেশে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ডাচরা।

আগামীকাল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে সিরিজের প্রথম ম্যাচ। বাকি দুই ম্যাচ একই ভেন্যুতে ১ ও ৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। সিরিজ শুরুর আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে কথা বলেন নেদারল্যান্ডস কোচ রায়ান কুক।

তিনি বলেন, ‘আমি মনে করি টি-টোয়েন্টি ক্রিকেট এমন একটা ফরম্যাট যেখানে যেকোনো দল যে কাউকে হারিয়ে দিতে পারে, জিততে পারে। সম্প্রতি তারা (বাংলাদেশ) ভালো ক্রিকেট খেলছে। কিন্তু ওই সিরিজগুলো এটাও দেখিয়েছে তাদেরও দূর্বলতা আছে। আমরা এখানে ভালো একটা আত্মবিশ্বাস নিয়েই এসেছি যে আমরা ভালো একটা ম্যাচ খেলতে পারব। আমরা জানি বাংলাদেশ ভালো ক্রিকেট খেলে আমাদেরকে চ্যালেঞ্জ জানাবে।’

কুক বলেন, ‘অবশ্যই, তাদের খুব ভালো খেলোয়াড় আছে এবং ঘরের মাঠে তাদের বিপক্ষে খেলা কঠিন। তাই আমাদের ছেলেদের জন্য এটা একটা বড় চ্যালেঞ্জ হবে। কিন্তু আমরা যদি মনে করতাম আমরা জিততে পারব না, তাহলে আমরা এখানে আসতাম না। বিশ্বকাপেও আমরা তাদের সঙ্গে থাকব। আমরা যদি একই গ্রুপে পড়ি তাহলে আমরা তাদেরকে হারাতে চাইব। সেই দৃষ্টিকোণ থেকে আমাদের যা আছে সেটা নিয়েই এগিয়ে যেতে হবে। এবং আমরা আত্মবিশ্বাসী বাংলাদেশকে হারাতে পারব।’



লাইক করুন