শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
তাড়াশে সিএনজি চালকের মরদেহ উদ্ধার  তাড়াশে নববুধসহ দু নারীর মৃত্যু অযত্ন-অবহেলায় ঝোপজঙ্গলে ঢেকেছে বেলকুচি টেলিফোন অফিস, পরিত্যক্ত ভবনে মাদকসেবনের অভিযোগ তাড়াশে এক ব্যক্তির বাধায় এডিপির অর্থায়নে গ্রামবাসীর একমাত্র চলাচলের রাস্তার কাজ বন্ধ চলাচলের রাস্তায় ঈদগাহ মাঠের প্রাচীর তাড়াশে অবরুদ্ধ ৪০টি পরিবার তাড়াশে গ্রাম্য বিরোধে একমাত্র রাস্তায় বেড়া দিয়ে অবরুদ্ধ দুটি পরিবার এনায়েতপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা হাসমত উল্লাহর বিরুদ্ধে সংবাদ সম্মেলন এনায়েতপুরে নারী হেল্প ডেক্স সেবা সম্পর্কে অবগত করন ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত ‎ সলঙ্গায় চাঁদাবাজির অভিযোগ তুলে ধরায় অপহরণের চেষ্টা, ১৯ জনের বিরুদ্ধে মামলা বেলকুচিতে প্রভাব দেখিয়ে রাস্তা নির্মাণের চেষ্টা, আতঙ্কে বৃদ্ধ পরিবার 

দলে ফিরে প্রথম ওভারেই জোড়া শিকার সাইফের

বিশেষ প্রতিনিধিঃ দীর্ঘ বিরতির পর দেশের জার্সিতে টি-টোয়েন্টি নেমেই বাজিমাত করলেন সাইফ হাসান। তার স্পিনজালে আটকে গেলেন ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস এবং তেজা নিদামানুরু।

ম্যাচে নিজের প্রথম ওভারেই এই দুই ব্যাটারকে সাজঘরের পথ দেখিয়েছেন সাইফ। এর মধ্যে ওভারের চতুর্থ বলে সুইপ করতে গিয়ে ক্যাচ তুলে দিলেন এডওয়ার্ডস (১২)। বাউন্ডারিতে সামনে ঝাঁপিয়ে সে ক্যাচ তালুবন্দি করেন জাকের আলী। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটাই সাইফের প্রথম উইকেট।

তার ওভারের শেষ বলে উচ্চাভিলাষী শট খেলতে গিয়ে ডিপ মিড উইকেটে তাওহীদ হৃদয়ের হাতে ক্যাচ হন ৩ চার ও ১ ছক্কায় ২৬ রান করা নিদামানুরু।

সাইফের স্বপ্নের ওভার শেষে নেদারল্যান্ডসের সংগ্রহ ১০ ওভারে ৪ উইকেটে ৬৮।



লাইক করুন