রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
তাড়াশে সিএনজি চালকের মরদেহ উদ্ধার  তাড়াশে নববুধসহ দু নারীর মৃত্যু অযত্ন-অবহেলায় ঝোপজঙ্গলে ঢেকেছে বেলকুচি টেলিফোন অফিস, পরিত্যক্ত ভবনে মাদকসেবনের অভিযোগ তাড়াশে এক ব্যক্তির বাধায় এডিপির অর্থায়নে গ্রামবাসীর একমাত্র চলাচলের রাস্তার কাজ বন্ধ চলাচলের রাস্তায় ঈদগাহ মাঠের প্রাচীর তাড়াশে অবরুদ্ধ ৪০টি পরিবার তাড়াশে গ্রাম্য বিরোধে একমাত্র রাস্তায় বেড়া দিয়ে অবরুদ্ধ দুটি পরিবার এনায়েতপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা হাসমত উল্লাহর বিরুদ্ধে সংবাদ সম্মেলন এনায়েতপুরে নারী হেল্প ডেক্স সেবা সম্পর্কে অবগত করন ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত ‎ সলঙ্গায় চাঁদাবাজির অভিযোগ তুলে ধরায় অপহরণের চেষ্টা, ১৯ জনের বিরুদ্ধে মামলা বেলকুচিতে প্রভাব দেখিয়ে রাস্তা নির্মাণের চেষ্টা, আতঙ্কে বৃদ্ধ পরিবার 

প্রথম ম্যাচেই কি পরীক্ষানিরীক্ষা? কেমন হবে বাংলাদেশের একাদশ

আবু সাঈদ, স্টাফ রিপোর্টারঃ প্রস্তুতির সিরিজ’, আজ থেকে শুরু হতে যাওয়া বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজের ট্যাগলাইনই বলা চলে এটাকে। দুই দলই এই সিরিজকে দেখছে প্রস্তুতির মঞ্চ হিসেবে, বাংলাদেশের কাছে এই সিরিজ এশিয়া কাপের প্রস্তুতির আর ডাচদের কাছে আগামী বছর অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিটাই বড় হয়ে উঠছে।

প্রস্তুতির সিরিজই যেহেতু, সেহেতু তো অনেক বেশি পরীক্ষানিরীক্ষা হওয়ার কথা। সিরিজের প্রথম ম্যাচের আগে তাই প্রশ্ন উঠছে, প্রথম ম্যাচ থেকেই কি পরীক্ষানিরীক্ষার পথে হাঁটবে বাংলাদেশ? পারফর্ম করে স্কোয়াডে জায়গা করে নেওয়া সাইফ হাসান কিংবা নুরুল হাসান সোহানরা সুযোগ পাবেন কি না, তা নিয়েও কৌতূহলের শেষ নেই।

তবে সিরিজপূর্ব সংবাদ সম্মেলনে কোচ ফিল সিমন্স কিংবা তারও আগে অধিনায়ক লিটন দাস যেভাবে জয়টাকেই মূখ্য উদ্দেশ্য হিসেবে দেখলেন, তাতে পরীক্ষানিরীক্ষার আভাস মিলছে সামান্যই। পারভেজ হোসেন ইমন চোট কাটিয়ে ম্যাচফিট হয়ে গেছেন, সঙ্গে শামীম পাটোয়ারীও সুস্থ পুরোপুরি। ফলে ব্যাটিং লাইন আপ থাকছে আগের মতোই।

পেস আক্রমণ সাজানো হবে মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদকে দিয়ে। তৃতীয় সিমার হিসেবে থাকতে পারেন সাইফউদ্দীন। রিশাদ হোসেনের সঙ্গে অফ স্পিনার শেখ মাহেদীর জায়গা হতে পারে একাদশে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিদ তামিম, পারভেজ ইমন, লিটন দাস, তাওহীদ হৃদয়, জাকের আলী, শামীম পাটোয়ারি, শেখ মাহেদী, সাইফউদ্দিন, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।



লাইক করুন