শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
তাড়াশে সিএনজি চালকের মরদেহ উদ্ধার  তাড়াশে নববুধসহ দু নারীর মৃত্যু অযত্ন-অবহেলায় ঝোপজঙ্গলে ঢেকেছে বেলকুচি টেলিফোন অফিস, পরিত্যক্ত ভবনে মাদকসেবনের অভিযোগ তাড়াশে এক ব্যক্তির বাধায় এডিপির অর্থায়নে গ্রামবাসীর একমাত্র চলাচলের রাস্তার কাজ বন্ধ চলাচলের রাস্তায় ঈদগাহ মাঠের প্রাচীর তাড়াশে অবরুদ্ধ ৪০টি পরিবার তাড়াশে গ্রাম্য বিরোধে একমাত্র রাস্তায় বেড়া দিয়ে অবরুদ্ধ দুটি পরিবার এনায়েতপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা হাসমত উল্লাহর বিরুদ্ধে সংবাদ সম্মেলন এনায়েতপুরে নারী হেল্প ডেক্স সেবা সম্পর্কে অবগত করন ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত ‎ সলঙ্গায় চাঁদাবাজির অভিযোগ তুলে ধরায় অপহরণের চেষ্টা, ১৯ জনের বিরুদ্ধে মামলা বেলকুচিতে প্রভাব দেখিয়ে রাস্তা নির্মাণের চেষ্টা, আতঙ্কে বৃদ্ধ পরিবার 

সিরাজগঞ্জের সলঙ্গায় ৬ বছরের শিশু ধর্ষন”থানায় মামলা দায়ের 

জুয়েল রানা: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের চড়িয়া শিকার মাঠপাড়া গ্রামে ৬ বছরের এক কন্যা শিশু ধর্ষনের ঘটনা ঘটেছে।

বুধবার (২৪ শে সেপ্টেম্বর) রাত ৮ টার দিকে উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের চড়িয়া শিকার মাঠপাড়া গ্রামের মৃত নঈম উদ্দিনের ছেলে, আব্দুল হাদী (৬৫) কর্তৃক ৬ বছরের শিশু কন্যা সন্তানটির সাথে ধর্ষনের ঘটনা ঘটায়।

পরে ৬ বছরের শিশু ধর্ষণের ঘটনায় মেয়ের মা রহিমা বেগম বাদী হয়ে সলঙ্গা থানায় মামলা দায়ের করেন।

স্থানীয় অনেকে জানান, এই হাদি ছোট কাল থেকে লম্পট, নিজ চাচির সাথে পরকিয়া করে চাচিকে বিবাহ করেছিল। ইতিপূর্বেও শিশুর সাথে এমন আরো অনেক ঘটনা ঘটিয়েছে। যা টাকা পয়সা দিয়ে মিমাংসা করে নিয়েছে।

গত কয়েকদিন আগে এক ভিক্ষুক মহিলা চাউল চাইতে গেলে চাউল দেওয়ার সময় হাত টেনে ঘরে নেওয়ার চেষ্টা করে। বিষয় টি যুবসমাজের অধিকাংশই মেনে নিতে পারছেনা, ধর্ষক কে আটক করে চুড়ান্ত শাস্তি দেওয়া দাবি জানান তারা।

এবিষয়ে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হুমায়ুন কবিরের কাছে ধর্ষণের ঘটনা বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ৬ বছরের শিশু ধর্ষণের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে,এখনও আসামি ধরতে পারিনি, আসামি গ্রেপ্তারের কাজ অব্যাহত আছে।



লাইক করুন