রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
তাড়াশে সিএনজি চালকের মরদেহ উদ্ধার  তাড়াশে নববুধসহ দু নারীর মৃত্যু অযত্ন-অবহেলায় ঝোপজঙ্গলে ঢেকেছে বেলকুচি টেলিফোন অফিস, পরিত্যক্ত ভবনে মাদকসেবনের অভিযোগ তাড়াশে এক ব্যক্তির বাধায় এডিপির অর্থায়নে গ্রামবাসীর একমাত্র চলাচলের রাস্তার কাজ বন্ধ চলাচলের রাস্তায় ঈদগাহ মাঠের প্রাচীর তাড়াশে অবরুদ্ধ ৪০টি পরিবার তাড়াশে গ্রাম্য বিরোধে একমাত্র রাস্তায় বেড়া দিয়ে অবরুদ্ধ দুটি পরিবার এনায়েতপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা হাসমত উল্লাহর বিরুদ্ধে সংবাদ সম্মেলন এনায়েতপুরে নারী হেল্প ডেক্স সেবা সম্পর্কে অবগত করন ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত ‎ সলঙ্গায় চাঁদাবাজির অভিযোগ তুলে ধরায় অপহরণের চেষ্টা, ১৯ জনের বিরুদ্ধে মামলা বেলকুচিতে প্রভাব দেখিয়ে রাস্তা নির্মাণের চেষ্টা, আতঙ্কে বৃদ্ধ পরিবার 

গাইবান্ধায় নৌকা বাইচ প্রতিযোগিতা 

হামিদুল হক মন্ডল গাইবান্ধা প্রতিনিধি: উৎসব মুখর পরিবেশে গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের ভেড়ামারা ব্রিজ সংলগ্ন কিশামত বালুয়া ঘাঘট নদীতে বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে সম্মিলিত কন্ঠে জাতীয় সংগীতের পরিবেশন এর মধ্য দিয়ে এই নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। এসময় নৌকা বাইচ দেখতে ঘাঘট নদী দু’পাড়ে হাজার হাজার মানুষ উপচেপড়া ভীড় জমে যায়।

২৮ সেপ্টেম্বর রবিবার প্রধান অতিথি হিসেবে গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ এ নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন করেন। গাইবান্ধা ভেরামারা ঘাঘট নদী নৌকাবাইচ উদযাপন কমিটিসহ স্থানীয় যুবকদের উদ্যোগে ও মো. আমির আলীর সার্বিক ব্যবস্থাপনায় এই নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

নৌকা বাইচ উদযাপন কমিটির সভাপতি মো.ইউনুছ আলী দুখুর সভাপতিত্বে প্রতিযোগিতা পূর্ব এক আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশেষ অতিথি জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস, সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আল হাসান ও বিশিষ্ট তরুণ সমাজসেবক প্রকৌশলী শামীম প্রামানিক বাদল। এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন খোলাহাটি ইউপি চেয়ারম্যান মো.মাছুম হক্কানী, চেম্বার অব কমার্স পরিচালক খন্দকার জাকারিয়া আলম জীম,ইউপি সদস্য মো.সৈয়দ আলী,নাট্যজন ব্যক্তিত্ব আলমগীর কবির বাদল,আমিনুল ইসলাম লিটন,মো.এনামুল হক,হায়দার আলী,মো.সেলিম প্রামাণিক,আব্দুর রহমানসহ অন্যান্যরা । এ অনুষ্ঠানটি উপস্থাপনা করেন উদ্যোক্তাদের অন্যতম আল আমিন ও স্বপন প্রামানিক।

উল্লেখ্য,১৯৮৭ সাল থেকে প্রতিবছরই একই স্থানে এই নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই নৌকা বাইচ প্রতিযোগিতায় গাইবান্ধা,রংপুর,কুড়িগ্রাম ও বগুড়াসহ বিভিন্ন জেলা থেকে আসা ২০টি নৌকা অংশ নেয়। নৌকা বাইচ প্রতিযোগিতায় খেলোয়াড়দের জন্য বিশেষ মেডিকেল সার্বক্ষনিক ফ্রি চিকিৎসা প্রদান করে। প্রতিযোগিতার দ্বিতীয় দিন শেষে প্রথম বিজয়ীকে ১০০ সিসি একটি মোটরসাইকেল,দ্বিতীয় বিজয়ীকে একটি ফ্রিজ ও তৃতীয় বিজয়ীকে একটি এলইডি টিভি তুলে দেয়া হয়। এছাড়া নৌকা বাইচ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকলকে শান্তনা পুরস্কার দেয়া হয়েছে।

 



লাইক করুন