শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
তাড়াশে সিএনজি চালকের মরদেহ উদ্ধার  তাড়াশে নববুধসহ দু নারীর মৃত্যু অযত্ন-অবহেলায় ঝোপজঙ্গলে ঢেকেছে বেলকুচি টেলিফোন অফিস, পরিত্যক্ত ভবনে মাদকসেবনের অভিযোগ তাড়াশে এক ব্যক্তির বাধায় এডিপির অর্থায়নে গ্রামবাসীর একমাত্র চলাচলের রাস্তার কাজ বন্ধ চলাচলের রাস্তায় ঈদগাহ মাঠের প্রাচীর তাড়াশে অবরুদ্ধ ৪০টি পরিবার তাড়াশে গ্রাম্য বিরোধে একমাত্র রাস্তায় বেড়া দিয়ে অবরুদ্ধ দুটি পরিবার এনায়েতপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা হাসমত উল্লাহর বিরুদ্ধে সংবাদ সম্মেলন এনায়েতপুরে নারী হেল্প ডেক্স সেবা সম্পর্কে অবগত করন ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত ‎ সলঙ্গায় চাঁদাবাজির অভিযোগ তুলে ধরায় অপহরণের চেষ্টা, ১৯ জনের বিরুদ্ধে মামলা বেলকুচিতে প্রভাব দেখিয়ে রাস্তা নির্মাণের চেষ্টা, আতঙ্কে বৃদ্ধ পরিবার 

সহজ ম্যাচ কঠিন করে চার উইকেটের জয় পেল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: শারজায় সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আফগানিস্তানকে ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। মোহাম্মদ নাবি ও রহমানউল্লাহ গুরবাজের ব্যাটিংয়ে বাংলাদেশ দলকে ১৫২ রানের টার্গেট দিয়েছিল আফগানিস্তান। জবাবে তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমনের ফিফটিতে ৬ উইকেট হারিয়ে সহজ ম্যাচ কঠিন করে জেতে বাংলাদেশ।,

এর আগে, টসে জিতে আগে ব্যাট করতে নেমে শুরুতেই বাংলাদেশের বোলারদের তোপের মুখে পড়ে আফগানিস্তান। পাওয়ারপ্লেতেই আফগানরা হারায় তিন উইকেট, দলীয় ৪০ রানেই প্যাভিলিয়নে ৪ ব্যাটার। সেখান থেকে আজমতউল্লাহ ওমরজাইকে নিয়ে ৩৩, মোহাম্মদ নাবীকে নিয়ে ২২ রানের জুটি গড়েন রহমানউল্লাহ গুরবাজ। গুরবাজ ৩১ বলে ৪০ করে আউট হলে ঝড় তোলেন নাবী।

২৫ বলে ৩৮ করে তাসকিনের বলে আউট হওয়ার আগে তাসকিনকেই ৪ বলে মারেন ৩ ছক্কা। শেষমেশ আফগানদের ইনিংস থামে ৯ উইকেটে ১৫১ রানে, শরাফুদ্দিন আশরাফ ১২ বলে করে ১৭ রান। ৪ ওভারে ৩৩ রানে ২ উইকেট নেন রিশাদ হোসেন, ৩৪ রান খরচে ২ উইকেট তানজিম হাসান সাকিবের।

১৫২ রানের টার্গেটে টাইগারদের শুরুটা হয় দুর্দান্ত। পাওয়ারপ্লেতে ৫০, ১০ ওভারে ৯৫; বিনা উইকেটে। প্রথমবারের মতো আফগানিস্তানের বিপক্ষে ওপেনিং জুটি থেকে আসে একশো রান। প্রথম উইকেটও পড়ে দলীয় ১০৯ রানে। দ্বিতীয়বারের মতো আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ম্যাচেই বাংলাদেশি দুই ওপেনার পান ফিফটির দেখা।

৩৭ বলে ৫৪ করে আউট হন পারভেজ হোসেন ইমন, সমানসংখ্যক বলে তানজিদ হাসান তামিমের রান ৫১। ৯ বলের মধ্যে মাত্র ২ রানে টপ অর্ডারের তিন ব্যাটারকে হারায় বাংলাদেশ দল; ৬ উইকেট হারায় ২৫ বল আর ৯ রানের ব্যবধানে। যদিও শেষমেশ নুরুল হাসান সোহানের ব্যাটিংয়ে জয় নিশ্চিত হয় বাংলাদেশের।,



লাইক করুন