শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তাড়াশে নববুধসহ দু নারীর মৃত্যু অযত্ন-অবহেলায় ঝোপজঙ্গলে ঢেকেছে বেলকুচি টেলিফোন অফিস, পরিত্যক্ত ভবনে মাদকসেবনের অভিযোগ তাড়াশে এক ব্যক্তির বাধায় এডিপির অর্থায়নে গ্রামবাসীর একমাত্র চলাচলের রাস্তার কাজ বন্ধ চলাচলের রাস্তায় ঈদগাহ মাঠের প্রাচীর তাড়াশে অবরুদ্ধ ৪০টি পরিবার তাড়াশে গ্রাম্য বিরোধে একমাত্র রাস্তায় বেড়া দিয়ে অবরুদ্ধ দুটি পরিবার এনায়েতপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা হাসমত উল্লাহর বিরুদ্ধে সংবাদ সম্মেলন এনায়েতপুরে নারী হেল্প ডেক্স সেবা সম্পর্কে অবগত করন ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত ‎ সলঙ্গায় চাঁদাবাজির অভিযোগ তুলে ধরায় অপহরণের চেষ্টা, ১৯ জনের বিরুদ্ধে মামলা বেলকুচিতে প্রভাব দেখিয়ে রাস্তা নির্মাণের চেষ্টা, আতঙ্কে বৃদ্ধ পরিবার  দীর্ঘদিনের অবহেলার অবসান, পাকা সড়কে স্বস্তি ফিরেছে এলাকাবাসীর

আজ লন্ডনে গাইবেন সাবিনা ইয়াসমিন

আলোচিত কণ্ঠ ডেস্ক

যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের রমফোর্ডের মেফেয়ার ভেনুতে আজ রোববার অনুষ্ঠিত হচ্ছে দিনব্যাপী বর্ণাঢ্য ১৬তম লন্ডন বাংলা বইমেলা এবং সাহিত্য সাংস্কৃতিক উৎসব।

এতে সংগীত পরিবেশন করবেন কিংবদন্তি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন। সাবিনা ইয়াসমিন বলেন, এই আয়োজনে আমাকে সম্পৃক্ত রাখার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি এর প্রধান সমন্বয়ক গোলাম মোস্তফা ভাইকে।

সেইসঙ্গে ধন্যবাদ জানাচ্ছি লন্ডন বাংলা বইমেলা ও সাহিত্য সাংস্কৃতিক উৎসবের সঙ্গে সম্পৃক্ত থাকা সকলকে।

এর আগেও আমি লন্ডনে শো করতে এসেছি। তবে এবারের বিষয়টা ব্যতিক্রম। আশা করছি সবার সঙ্গে আজ দেখা হবে, কথা হবে, গানে গানে গল্প আড্ডা হবে। সবাইকে আজকের আয়োজনে আসার নিমন্ত্রণ রইল।



লাইক করুন