শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
তাড়াশে সিএনজি চালকের মরদেহ উদ্ধার  তাড়াশে নববুধসহ দু নারীর মৃত্যু অযত্ন-অবহেলায় ঝোপজঙ্গলে ঢেকেছে বেলকুচি টেলিফোন অফিস, পরিত্যক্ত ভবনে মাদকসেবনের অভিযোগ তাড়াশে এক ব্যক্তির বাধায় এডিপির অর্থায়নে গ্রামবাসীর একমাত্র চলাচলের রাস্তার কাজ বন্ধ চলাচলের রাস্তায় ঈদগাহ মাঠের প্রাচীর তাড়াশে অবরুদ্ধ ৪০টি পরিবার তাড়াশে গ্রাম্য বিরোধে একমাত্র রাস্তায় বেড়া দিয়ে অবরুদ্ধ দুটি পরিবার এনায়েতপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা হাসমত উল্লাহর বিরুদ্ধে সংবাদ সম্মেলন এনায়েতপুরে নারী হেল্প ডেক্স সেবা সম্পর্কে অবগত করন ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত ‎ সলঙ্গায় চাঁদাবাজির অভিযোগ তুলে ধরায় অপহরণের চেষ্টা, ১৯ জনের বিরুদ্ধে মামলা বেলকুচিতে প্রভাব দেখিয়ে রাস্তা নির্মাণের চেষ্টা, আতঙ্কে বৃদ্ধ পরিবার 

মহেশপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ফেন্সিডিল উদ্ধার ও চার বাংলাদেশি আটক

শহিদুল ইসলাম সিনিয়র স্টাফ রিপোটারঃ ঝিনাইদহের মহেশপুর সীমান্তে মাদক বিরোধী অভিযান ও অবৈধ অনুপ্রবেশ রোধে পৃথক দুটি অভিযান পরিচালনা করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। শনিবার (৮ নভেম্বর) সকালে ও দুপুরে রাজাপুর ও বাঘাডাঙ্গা সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালিত হয়।

বিজিবি সূত্রে জানা যায়, দুপুর আনুমানিক ১টার দিকে মহেশপুর ব্যাটালিয়নের রাজাপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মেইন পিলার ৭৩/১-এস থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সিংনগর গ্রামের মোঃ মনিরের আমবাগানের মধ্যে হাবিলদার মোঃ আকরাম হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে আসামীবিহীন ৩৯ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়।

অন্যদিকে সকাল আনুমানিক ৭টার দিকে বাঘাডাঙ্গা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৬০/৩৭-আর থেকে প্রায় ৭০ গজ বাংলাদেশের ভেতরে বাঘাডাঙ্গা গ্রামের মোঃ সালাম হোসেনের ভুট্টা ক্ষেতের মধ্যে নিয়মিত টহলের সময় হাবিলদার মোঃ সাইফুর ইসলামের নেতৃত্বে চারজন বাংলাদেশি নাগরিককে অবৈধভাবে ভারত গমনকালে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে একজন পুরুষ, একজন নারী ও দুই শিশু রয়েছে। আটক পুরুষের নাম দীপংকর কুমার সরকার (৩৩), পিতা হরেন্দ্রনাথ সরকার, গ্রাম হোসেনপুর, থানা আশাশুনি, জেলা সাতক্ষীরা।আটককৃতদের মহেশপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান।

 



লাইক করুন