রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনাম :
চৌহালীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শারীরিক ও মানসিক অক্ষমতার অভিযোগ, অপসারণের দাবি চৌহালীতে কোদালিয়া খালের ওপর ঝুঁকিপূর্ণ কাঠের সাঁকো ও হেলে পড়া বিদ্যুৎ খুঁটি: আতঙ্কে এলাকাবাসী তাড়াশে সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা বাবুল শেখ গ্রেফতার বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর আমরণ অনশন, উল্লাপাড়ায় চাঞ্চল্য সিরাজগঞ্জে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন সিরাজগঞ্জে বন্যা প্রস্তুতি ও জেলা জরুরি পরিস্থিতি মোকাবিলা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সলঙ্গায় সালাম নামে এক জনের মরাদেহ উদ্ধার করেছে পুলিশ সিরাজগঞ্জে শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত এক যুগ পর কামারপাড়া বাজার বণিক সমিতির নির্বাচন: সভাপতি লাবলু, সম্পাদক আনোয়ার নির্বাচিত বেলকুচিতে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ

বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা শুরু —শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ

জেসমিন খাতুন, বিশেষ প্রতিনিধিঃ ঝিনাইদহ জেলা মহেশপুর উপজেলা মহেশপুর পাইলট পৌর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৫ শিক্ষাবর্ষে ৬ষ্ঠ, ৭ম, ৮ম ও ৯ম শ্রেণির বার্ষিক পরীক্ষা গতকাল বৃহস্পতিবার ২০ নভেম্বর ২০২৫,ইং থেকে শুরু হয়েছে।

পরীক্ষার প্রথম দিনে বিদ্যালয় প্রাঙ্গণ ছিল উৎসবমুখর, শিক্ষার্থী এবং অভিভাবকদের উপস্থিতি ছিল সন্তোষজনক। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুকুর আলী পরীক্ষার শৃঙ্খলা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সকাল থেকেই কেন্দ্র পরিদর্শন করেন। তিনি বলেন,

“আমাদের বিদ্যালয়ে সবসময় নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা নেওয়া হয়। শিক্ষার্থীরা যেন নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে—সেজন্য আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছি। শিক্ষার্থীরা মনোযোগীভাবে পরীক্ষায় অংশগ্রহণ করেছে বলে আশা করি।”

প্রথম দিনের পরীক্ষায় প্রতিটি কক্ষে দায়িত্বপ্রাপ্ত সহকারী শিক্ষকগন পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে নজরদারি করেছেন। শিক্ষার্থীদের মোবাইল ফোন ও অনাকাঙ্ক্ষিত সামগ্রী বহনে কঠোরভাবে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

অভিভাবকগন আলোচিত কণ্ঠ কে জানান, বিদ্যালয়ের এমন স্বচ্ছ ও শৃঙ্খলাবদ্ধ পরিবেশ তাদের সন্তানের পড়াশোনার জন্য অত্যন্ত উৎসাহজনক। তারা আশা প্রকাশ করেছেন, এইভাবে বিদ্যালয় প্রতিটি পরীক্ষায় সফলতা অর্জন করবে।

বিদ্যালয় প্রধান শিক্ষক শুকুর আলী আলোচিত কণ্ঠ কে জানান নির্ধারিত রুটিন অনুযায়ী পরীক্ষা আগামী দুই সপ্তাহ চলবে এবং ফলাফল প্রকাশ করা হবে ডিসেম্বরের শেষ সপ্তাহে।

প্রথম দিনের পরীক্ষায় উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীদের সহযোগিতায় সবকিছু শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। বিদ্যালয়ের শিক্ষকরা শিক্ষার্থীদেরকে পরীক্ষার ক্ষেত্রে ধৈর্য্য ও মনোযোগী থাকার পরামর্শ দিয়েছেন।



লাইক করুন