শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
তাড়াশে সিএনজি চালকের মরদেহ উদ্ধার  তাড়াশে নববুধসহ দু নারীর মৃত্যু অযত্ন-অবহেলায় ঝোপজঙ্গলে ঢেকেছে বেলকুচি টেলিফোন অফিস, পরিত্যক্ত ভবনে মাদকসেবনের অভিযোগ তাড়াশে এক ব্যক্তির বাধায় এডিপির অর্থায়নে গ্রামবাসীর একমাত্র চলাচলের রাস্তার কাজ বন্ধ চলাচলের রাস্তায় ঈদগাহ মাঠের প্রাচীর তাড়াশে অবরুদ্ধ ৪০টি পরিবার তাড়াশে গ্রাম্য বিরোধে একমাত্র রাস্তায় বেড়া দিয়ে অবরুদ্ধ দুটি পরিবার এনায়েতপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা হাসমত উল্লাহর বিরুদ্ধে সংবাদ সম্মেলন এনায়েতপুরে নারী হেল্প ডেক্স সেবা সম্পর্কে অবগত করন ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত ‎ সলঙ্গায় চাঁদাবাজির অভিযোগ তুলে ধরায় অপহরণের চেষ্টা, ১৯ জনের বিরুদ্ধে মামলা বেলকুচিতে প্রভাব দেখিয়ে রাস্তা নির্মাণের চেষ্টা, আতঙ্কে বৃদ্ধ পরিবার 

মহেশপুর সীমান্তে ৫৮ বিজিবির পৃথক অভিযানে ফেন্সিডিল উদ্ধার সহ নারী আটক। 

শহিদুল ইসলাম সিনিয়র স্টাফ রিপোটার: ঝিনাইদহের মহেশপুরে সীমান্তাঞ্চলে মাদক ও অবৈধ পারাপার রোধে ৫৮ বিজিবি পরিচালিত পৃথক দুই অভিযানে ৪০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার সহ এক বাংলাদেশি নারীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর ২০২৫) সন্ধ্যায় মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ নভেম্বর রাত ৯টা ৩০ মিনিটে নিমতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৭৫/৩-এস থেকে প্রায় ২০০ গজ অভ্যন্তরে ঈশ্বরচন্দ্রপুর গ্রামের মাঠে মো. আজগর আলীর আখক্ষেতে হাবিলদার শিশির কুমার হালদারের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান চালিয়ে আসামীবিহীন অবস্থায় ৪০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়।

অপরদিকে, একই রাত প্রায় ১০টা সময়ে মাটিলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৫৩/১ এস থেকে ২০০ গজ অভ্যন্তরে মকরধ্বজপুরের কারবালা এলাকায় নিয়মিত টহলের সময় হাবিলদার মোহাম্মদ শহিদুল ইসলামের নেতৃত্বে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টা চালানোর সময় একজন নারীকে আটক করা হয়। আটককৃত নারীকে পরবর্তীতে জাস্টিস অ্যান্ড কেয়ার মানবাধিকার সংস্থা, যশোর শাখার প্রতিনিধির নিকট হস্তান্তর করা হয়েছে।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান ও মানবপাচার প্রতিরোধে মহেশপুর ব্যাটালিয়নের নিয়মিত টহল ও নজরদারি অব্যাহত থাকবে।

 



লাইক করুন