রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম :
চৌহালীতে কোদালিয়া খালের ওপর ঝুঁকিপূর্ণ কাঠের সাঁকো ও হেলে পড়া বিদ্যুৎ খুঁটি: আতঙ্কে এলাকাবাসী তাড়াশে সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা বাবুল শেখ গ্রেফতার বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর আমরণ অনশন, উল্লাপাড়ায় চাঞ্চল্য সিরাজগঞ্জে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন সিরাজগঞ্জে বন্যা প্রস্তুতি ও জেলা জরুরি পরিস্থিতি মোকাবিলা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সলঙ্গায় সালাম নামে এক জনের মরাদেহ উদ্ধার করেছে পুলিশ সিরাজগঞ্জে শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত এক যুগ পর কামারপাড়া বাজার বণিক সমিতির নির্বাচন: সভাপতি লাবলু, সম্পাদক আনোয়ার নির্বাচিত বেলকুচিতে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ গুল্টা বাজার শহীদ এম মুনসুর আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষকে দায়িত্ব পালনে বাধা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক অনুমোদন: ২০২৫-২৬ শিক্ষাবর্ষে আইন ও হিসাব বিজ্ঞান বিভাগ চালুর সিদ্ধান্ত

সাইফুল ওয়াদুদ,নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরুর বিষয়ে আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। এই সিদ্ধান্তের ফলে আগামী ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকেই প্রতিষ্ঠানটিতে শিক্ষার্থী ভর্তির মাধ্যমে পাঠদান শুরু করা সম্ভব হবে। প্রাথমিকভাবে দুটি অনুষদের অধীনে দুটি বিভাগ খোলার অনুমতি প্রদান করা হয়েছে।

ইউজিসি-এর পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট অনুবিভাগ কর্তৃক অদ্য ১০ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ তারিখে (২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ) জারিকৃত এক প্রজ্ঞাপনে এই অনুমোদনের বিষয়টি নিশ্চিত করা হয়। প্রজ্ঞাপনটিতে আইন অনুষদের অধীনে আইন বিভাগ এবং বিজনেস স্টাডিজ অনুষদের অধীনে অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন বিভাগ (হিসাব বিজ্ঞান ও তথ্য বিভাগ) চালুর অনুমোদন দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় চালুর প্রক্রিয়াটিকে এগিয়ে নিতে এনসিপি নেত্রী মনিরা শারমিনের ব্যক্তিগত ও ঐকান্তিক প্রচেষ্টা উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে বলে জানা যায়। গত ২৮ নভেম্বর তারিখে সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্টে তিনি নিশ্চিত করেন যে, ৫ আগস্ট পরবর্তী সময়ে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা দূর করতে তিনি ইউজিসি-এর সঙ্গে নিবিড় যোগাযোগ রক্ষা করেছেন।

মনিরা শারমিন তাঁর ফেসবুক পোস্টে নওগাঁকে ‘বাংলাদেশের কৃষি অর্থনীতির হৃদপিণ্ড’ হিসেবে উল্লেখ করে জোর দিয়েছিলেন, নতুন বিভাগগুলো যেন এলাকার কৃষি, আম, চাল ব্যবসা এবং উদ্যোক্তা সম্ভাবনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়। তিনি বিশ্ববিদ্যালয়কে নৈতিক, মানবিক ও মেধাভিত্তিক মানুষ গড়ার কারিগর হিসেবে উল্লেখ করে আশা প্রকাশ করেন যে, এখানকার তরুণরাই আগামী দিনে দেশ গঠনে অগ্রণী ভূমিকা রাখবে।

 



লাইক করুন