রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ফেসবুক পোষ্টে ঈদ উপহার পেল ছিন্নমুল ২২ বেদে পরিবার বেলকুচিতে জোরপূর্বক জায়গা দখল করে দেয়াল নির্মাণ, থানায় অভিযোগ বেলকুচিতে দুস্থদের মাঝে পৌর কাউন্সিলরের ঈদ বস্ত্র ও নগদ অর্থ বিতরণ আইনশৃঙ্খলার অবনতিতে উদ্বেগ প্রকাশ ছাত্রশিবিরের স্কুল ভর্তি লটারির অবসান, পরীক্ষা ভিত্তিক ব্যবস্থা শুরু এনসিপি নেতারা গণভোট নিয়ে অর্ধেক বুঝেছেন: আইনমন্ত্রী মঙ্গলবার থেকে ঈদের ছুটি শুরু মার্কিন রণতরিকে সহায়তাকারীদের হামলার হুমকি ইরানের পেশাদারিত্ব ও মানবিকতার অনন্য দৃষ্টান্ত: চুয়াডাঙ্গায় পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামের বিদায় সংবর্ধনা দিনাজপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নির্ধারিত সময়ে শাকসু নির্বাচন দাবিতে ছাত্রশিবিরের প্রেস ব্রিফিং

নিজস্ব প্রতিবেদক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন নির্ধারিত সময়ে আয়োজনের দাবিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির প্রেস ব্রিফিং করেছে।

সোমবার সকাল সাড়ে ১১টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ব্রিফিংয়ে লিখিত বক্তব্য উপস্থাপন করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম। তিনি বলেন, আগামী ২০ জানুয়ারি শাবিপ্রবিতে শাকসু নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে এবং নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসে ইতোমধ্যে প্রস্তুতি ও নির্বাচনী পরিবেশ তৈরি হয়েছে। এ অবস্থায় একটি মহল নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা করছে বলে অভিযোগ করা হয়।

ব্রিফিংয়ে বলা হয়, ছাত্র সংসদ নির্বাচন শিক্ষার্থীদের মৌলিক গণতান্ত্রিক অধিকার এবং নিয়মিত নির্বাচন শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব ও কল্যাণমূলক নেতৃত্ব বিকাশে ভূমিকা রাখে। সম্প্রতি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে আবাসন, পরিবহন, স্বাস্থ্যসেবা, ক্যাম্পাস নিরাপত্তা ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও দাবি করা হয়।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, শাবিপ্রবির শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন পূর্বঘোষিত তারিখেই শাকসু নির্বাচন আয়োজনের অনুমোদন দিয়েছে। এরপরও নির্বাচন স্থগিতের দাবিতে বিভিন্ন কর্মসূচি ও আইনি উদ্যোগ নেওয়া হচ্ছে, যা শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকারের পরিপন্থি বলে উল্লেখ করা হয়।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, ঘোষিত তফসিল অনুযায়ী সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এ অবস্থায় রাজনৈতিক চাপ বা অন্য কোনো উপায়ে নির্বাচন বানচালের চেষ্টা করা হলে তা মেনে নেওয়া হবে না। নির্ধারিত তারিখে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের দায়িত্ব নির্বাচন কমিশন ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের ওপর রয়েছে বলেও দাবি করা হয়।

ব্রিফিংয়ে নির্বাচন বন্ধের সিদ্ধান্ত নেওয়া হলে কঠোর কর্মসূচির ঘোষণাও দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ, এইচআরএম সম্পাদক সাইদুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক হাফেজ ডা. রেজওয়ানুল হক, বায়তুলমাল সম্পাদক আনিসুর রহমানসহ সংগঠনের অন্যান্য কেন্দ্রীয় নেতারা।



লাইক করুন