শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
তাড়াশে নববুধসহ দু নারীর মৃত্যু অযত্ন-অবহেলায় ঝোপজঙ্গলে ঢেকেছে বেলকুচি টেলিফোন অফিস, পরিত্যক্ত ভবনে মাদকসেবনের অভিযোগ তাড়াশে এক ব্যক্তির বাধায় এডিপির অর্থায়নে গ্রামবাসীর একমাত্র চলাচলের রাস্তার কাজ বন্ধ চলাচলের রাস্তায় ঈদগাহ মাঠের প্রাচীর তাড়াশে অবরুদ্ধ ৪০টি পরিবার তাড়াশে গ্রাম্য বিরোধে একমাত্র রাস্তায় বেড়া দিয়ে অবরুদ্ধ দুটি পরিবার এনায়েতপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা হাসমত উল্লাহর বিরুদ্ধে সংবাদ সম্মেলন এনায়েতপুরে নারী হেল্প ডেক্স সেবা সম্পর্কে অবগত করন ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত ‎ সলঙ্গায় চাঁদাবাজির অভিযোগ তুলে ধরায় অপহরণের চেষ্টা, ১৯ জনের বিরুদ্ধে মামলা বেলকুচিতে প্রভাব দেখিয়ে রাস্তা নির্মাণের চেষ্টা, আতঙ্কে বৃদ্ধ পরিবার  দীর্ঘদিনের অবহেলার অবসান, পাকা সড়কে স্বস্তি ফিরেছে এলাকাবাসীর

দেড়যুগ পর সিরাজগঞ্জ সরকারি কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত 

আব্দুর রাজ্জাক বাবু সিরাজগঞ্জ প্রতিনিধি: প্রায় দেড় যুগ পর উৎসব মুখোর পরিবেশে সিরাজগঞ্জ সরকারি কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

গত বৃহস্পতিবার(১১ডিসেম্বর) সিরাজগঞ্জ সরকারী কলেজে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন রসায়ন বিভাগের প্রধান প্রফেসর ফেরদৌসী আরা। সাধারণ সম্পাদক পদে তিনি ৬০ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

এছাড়াও ৫৮ ভোট পেয়ে যুগ্ন সম্পাদক নির্বাচিত হয়েছেন ইংরেজি বিভাগের সহকারি অধ্যাপক মো. রকিবুল ইসলাম। নির্বাচনে মোট ভোটার ছিলেন ৯৯ জন। এর মধ্যে ভোট প্রয়োগ করেছেন ৯৭ জন।

উল্লেখ্য, শিক্ষক পরিষদের নির্বাচনে অধ্যক্ষ পদাধিকার বলে সভাপতি নির্বাচিত হয়ে থাকেন।

এই নির্বাচনকে ঘিরে দিনভর ছিলো কলেজ চত্বরে আনন্দ ঘন পরিবেশ। সকল শিক্ষক শিক্ষীকারা দির্ঘদিন পর তাদের মুল্যবান ভোট প্রয়োগ করতে পেরে অনেক খুশি। তারা জানান, স্বাধীন দেশে স্বাধীন ভাবে প্রতিটি পরিষদ চলবে। সব জায়গাতে থাকবে স্বাধীন পরিবেশ।



লাইক করুন