রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে অবৈধভাবে তেল মজুত করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা  বেলকুচিতে ‘ফুয়েল কার্ডে জ্বালানি তেল বিক্রি শুরু  বেলকুচিতে মূল্য তালিকা না থাকায় তেল ব্যবসায়ীকে জরিমানা বেলকুচিতে যাদব চক্রবর্তী ফাউন্ডেশ এর আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প  বেলকুচিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত সিরাজগঞ্জের এনায়েতপুরে বিএনপির ৫৫তম স্বাধীনতা দিবস পালন হাটিকুমরুলে টহল পুলিশের চাঁদাবাজির অভিযোগ সিরাজগঞ্জে চৌহালীতে বিএনপির সমর্থক জিওপি থেকে শতাধিক সমর্থকের এনসিপিতে যোগদান ফেসবুক পোষ্টে ঈদ উপহার পেল ছিন্নমুল ২২ বেদে পরিবার বেলকুচিতে জোরপূর্বক জায়গা দখল করে দেয়াল নির্মাণ, থানায় অভিযোগ

এনায়েতপুরে আইসিএল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

বাবু মির্জা: সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুরে আইসিএল স্কুলের ২৭তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা–২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌহালী উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুস সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মুন্না আলী, এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহিদ হোসেন, আমজাদ হোসেন, দৈনিক ইত্তেফাকের সাংবাদিক মারুফা মির্জা, সাংবাদিক বাবু মির্জা, মাই টিভির চৌহালী ও বেলকুচি প্রতিনিধি আব্দুল লতিফ ও ইয়াহিয়া।

এ সময় প্রধান ও বিশেষ অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবকেরা। প্রতিযোগিতায় প্রায় ছয় শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। অনুষ্ঠানের অংশ হিসেবে ‘আমাদের ঐতিহ্য, সংস্কৃতি এবং বাংলাদেশের স্বাধীনতা অর্জনে অবদান’ শীর্ষক একটি বর্ণাঢ্য ডিসপ্লে পরিবেশিত হয়, যেখানে দেশের ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক পরিচয়ের বিভিন্ন দিক উপস্থাপন করা হয়।

প্রধান অতিথি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণ, চারিত্রিক বিকাশ ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ নাগরিক হিসেবে গড়ে ওঠার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তথ্যপ্রযুক্তিতে দক্ষতা অর্জনের মাধ্যমে আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত হওয়ার আহ্বান জানান।



লাইক করুন