বুধবার, ০৩ জুন ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
চুয়াডাঙ্গার দামুড়হুদায় দুলালনগর-নতিপোতার ভরসা বাঁশের সাকোঁ,চলাচলে থাকছেই ঝুঁকি  হাবিব মোল্লার নেতৃত্বে হামলার অভিযোগ, থানায় লিখিত আবেদন নোয়াপাড়া দুলাল বৈদ্যর বাড়িতে লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবস উদযাপন চাঁদপুরে ডিবি পুলিশের অভিযানে তাস ও নগদ টাকাসহ ৫ জুয়াড়ি গ্রেফতার বৈধ কাগজপত্র থাকার পরও জমি দখলের অভিযোগ  চুয়াডাঙ্গার দামুড়হুদা ও দর্শনায় ভ্রাম্যমাণ আদালতে মাদক মামলায় দু’জনের কারাদণ্ড প্রদান  এনায়েতপুরে হত্যা মামলার আসামী  ‎আওয়ামী লীগ নেতা মহির উদ্দিন মেম্বার গ্রেপ্তার চুয়াডাঙ্গার জীবননগরে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার আলমডাঙ্গা কলেজপাড়া বায়তুল আমান জামে মসজিদে মেয়রপ্রার্থী হাসিবুল হক লিপুর আর্থিক অনুদান আলমডাঙ্গায় ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করলেন অ্যাডভোকেট রাসেল এমপি

হাবিব মোল্লার নেতৃত্বে হামলার অভিযোগ, থানায় লিখিত আবেদন

ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে দুইজনকে হত্যাচেষ্টা ও ৪৭ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

আব্দুল মতিন মুন্সী (ফরিদপুর জেলা প্রতিনিধি):

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ৮ নং শেখর ইউনিয়নের বারাংখোলা পুরাতন বাজারে ফুটবল খেলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে দুইজনের ওপর হামলা, হত্যাচেষ্টা এবং নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ভুক্তভোগী মোহাম্মদ তবিবুর রহমান বোয়ালমারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩১ মে (রবিবার) রাত আনুমানিক ৮টার দিকে বারাংখোলা পুরাতন বাজারের মুকুল মোল্লার মুদি দোকানের সামনের সড়কে এ ঘটনা ঘটে।

লিখিত অভিযোগে মো. হাবিব মোল্লা (৩৬), নয়ন মোল্লা (৪২), তুহিন মোল্লা (২৯) ও ইব্রাহিম মোল্লা (২৫), সর্বপিতা মৃত বকু মোল্লা, সহ আরও ৭/ ৮ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে বিবাদী করা হয়েছে।

অভিযোগকারী মোহাম্মদ তবিবুর রহমান জানান, স্থানীয় একটি ফুটবল খেলাকে কেন্দ্র করে তাদের মধ্যে বিরোধ ও শত্রুতার সৃষ্টি হয়। এরই জেরে ১ নম্বর বিবাদী মো. হাবিব মোল্লার হুকুম ও নেতৃত্বে অন্যান্য বিবাদীরা সংঘবদ্ধ হয়ে তার ও তার আত্মীয় মোহাম্মদ সবুজের ওপর হামলা চালায়।

তিনি অভিযোগ করেন, হামলাকারীরা তাদের এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে। একপর্যায়ে তার শার্টের পকেটে থাকা ১২ হাজার ৫০০ টাকা এবং মোহাম্মদ সবুজের পকেটে থাকা ৩৫ হাজার টাকা জোরপূর্বক নিয়ে যায়।

এছাড়া হামলাকারীরা তাদের হত্যার উদ্দেশ্যে আক্রমণ চালিয়ে প্রাণনাশের হুমকি দেয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

হামলায় আহত হওয়ার পর স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। পরে মোহাম্মদ তবিবুর রহমান ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণ করেন।

চিকিৎসা শেষে তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরে আসেন।

এ ঘটনায় ভুক্তভোগী সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে বোয়ালমারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

তবে অভিযোগে বর্ণিত বিষয়গুলো অভিযোগকারীর দাবি। এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদঘাটিত হবে।



লাইক করুন