বুধবার, ০৩ জুন ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
চুয়াডাঙ্গার দামুড়হুদায় দুলালনগর-নতিপোতার ভরসা বাঁশের সাকোঁ,চলাচলে থাকছেই ঝুঁকি  হাবিব মোল্লার নেতৃত্বে হামলার অভিযোগ, থানায় লিখিত আবেদন নোয়াপাড়া দুলাল বৈদ্যর বাড়িতে লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবস উদযাপন চাঁদপুরে ডিবি পুলিশের অভিযানে তাস ও নগদ টাকাসহ ৫ জুয়াড়ি গ্রেফতার বৈধ কাগজপত্র থাকার পরও জমি দখলের অভিযোগ  চুয়াডাঙ্গার দামুড়হুদা ও দর্শনায় ভ্রাম্যমাণ আদালতে মাদক মামলায় দু’জনের কারাদণ্ড প্রদান  এনায়েতপুরে হত্যা মামলার আসামী  ‎আওয়ামী লীগ নেতা মহির উদ্দিন মেম্বার গ্রেপ্তার চুয়াডাঙ্গার জীবননগরে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার আলমডাঙ্গা কলেজপাড়া বায়তুল আমান জামে মসজিদে মেয়রপ্রার্থী হাসিবুল হক লিপুর আর্থিক অনুদান আলমডাঙ্গায় ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করলেন অ্যাডভোকেট রাসেল এমপি

চুয়াডাঙ্গার জীবননগরে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

জুলফিকার হায়দার, বিশেষ প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার ভারত সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি’র টহলদল। মঙ্গলবার দিবাগত রাতে ৫৮ বিজিবির অভিযানে এই অস্ত্র উদ্ধার করা হয়।
জানা গেছে, মঙ্গলবার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের মেদিনীপুর বিওপির আওতাধীন এলাকায় অভিযান পরিচালনা করে ৫৮ ব্যাটালিয়নের মেদিনীপুর বিজিবির একটি টহল দল। অভিযানকালে আন্তর্জাতিক সীমানার মেইন পিলার-৬৩ থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আব্দুল গণির বাঁশ বাগানের পাশে মাটির নিচে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।
এর মধ্যে রয়েছে একটি সচল ৭.৬৫ এমএম বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি। পিস্তলের গায়ে ইংরেজিতে “MADE IN ITALY” লেখা রয়েছে। এছাড়া গুলির পেছনে “KF 7.65” লেখা পাওয়া গেছে। উদ্ধারকৃত গুলিগুলো ম্যাগাজিনে লোড করা অবস্থায় ছিল।
অভিযান পরিচালনা করেন জেসিও-৯৪০৩ নায়েব সুবেদার মো. হারুন অর-রশিদের নেতৃত্বে বিজিবি’র টহলদল।
বিজিবি সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত অস্ত্র ও গুলি জব্দ করে পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য জীবননগর থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
বিষয়টি নিশ্চিত করেছেন জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান সেখ। তিনি বলেন, গতকাল রাত এগারোটার দিকে ৫৮ বিজিবি মেদিনীপুর ক্যাম্পের নায়েব সুবেদার হারুন অর রশিদ বাদী হয়ে জীবননগর থানায় একটি সাধারণ ডায়েরি করে মালিকবিহীন একটি পিস্তল থানায় জমা দিয়েছেন। এছাড়া বিষয়টি নিয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।



লাইক করুন