বুধবার, ০৩ জুন ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
চুয়াডাঙ্গার দামুড়হুদায় দুলালনগর-নতিপোতার ভরসা বাঁশের সাকোঁ,চলাচলে থাকছেই ঝুঁকি  হাবিব মোল্লার নেতৃত্বে হামলার অভিযোগ, থানায় লিখিত আবেদন নোয়াপাড়া দুলাল বৈদ্যর বাড়িতে লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবস উদযাপন চাঁদপুরে ডিবি পুলিশের অভিযানে তাস ও নগদ টাকাসহ ৫ জুয়াড়ি গ্রেফতার বৈধ কাগজপত্র থাকার পরও জমি দখলের অভিযোগ  চুয়াডাঙ্গার দামুড়হুদা ও দর্শনায় ভ্রাম্যমাণ আদালতে মাদক মামলায় দু’জনের কারাদণ্ড প্রদান  এনায়েতপুরে হত্যা মামলার আসামী  ‎আওয়ামী লীগ নেতা মহির উদ্দিন মেম্বার গ্রেপ্তার চুয়াডাঙ্গার জীবননগরে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার আলমডাঙ্গা কলেজপাড়া বায়তুল আমান জামে মসজিদে মেয়রপ্রার্থী হাসিবুল হক লিপুর আর্থিক অনুদান আলমডাঙ্গায় ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করলেন অ্যাডভোকেট রাসেল এমপি

বৈধ কাগজপত্র থাকার পরও জমি দখলের অভিযোগ 

জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জয়পুরহাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের দেবীপুর মন্ডলপাড়ায় বৈধ দলিল, খাজনা ও খারিজ থাকা সত্ত্বেও মোঃ খলিলুর রহমানের ভোগদখলীয় জমি জোরপূর্বক দখল করে টিনের ঘর নির্মাণের অভিযোগ উঠেছে প্রতিবেশী মোঃ আঃ ছালামের বিরুদ্ধে।

অভিযুক্ত আঃ ছালাম মৃত আমির ফকিরের ছেলে।

ভুক্তভোগী মোঃ খলিলুর রহমান, পিতা-মৃত জসিম উদ্দিন মন্ডল জানান, মৌজা দেবীপুরের এম আর খতিয়ান নং-৩৩, সাবেক দাগ নং-৯৫/৯৬ এবং হাল দাগ নং-৭১৬/৭২৩ এর ২১ দশমিক ৫০ শতক জমি তিনি প্রায় ৪৫ বছর আগে কবলা মূলে ক্রয় করেন।

এরপর থেকে দীর্ঘদিন ধরে তিনি জমিটি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। জমিতে বাঁশ, আমগাছসহ বিভিন্ন গাছপালা রোপণ করেন তিনি। এছাড়া জমির দলিল, খাজনা, খারিজসহ সকল বৈধ কাগজপত্র তার নামে রয়েছে বলেও দাবি করেন তিনি।

খলিলুর রহমান অভিযোগ করে বলেন, গত ১০ মে ২০২৬ তারিখে চিকিৎসার জন্য রাজশাহী গেলে তার অনুপস্থিতির সুযোগে প্রতিবেশী মোঃ আঃ ছালাম, পিতা-মৃত আমির ফকির, লোকজন নিয়ে তার দখলীয় জমিতে জোরপূর্বক টিনের বেড়া ও চালা নির্মাণ করেন।

এ বিষয়ে বক্তব্য নিতে অভিযুক্ত আঃ ছালামের বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি। তবে তার স্ত্রী সাংবাদিকদের বলেন, “আমাদের জমিতে আমরাই ঘর উঠাইছি।”

এ বিষয়ে আইনজীবী জয়পুরহাট জজ কোর্টের আইনজীবী বজলুর রশিদ বলেন, “যে জমির বৈধ দলিল, খাজনা ও খারিজ রয়েছে এবং দীর্ঘদিন ধরে ভোগদখলে আছে, সেই জমিতে জোরপূর্বক প্রবেশ করে স্থাপনা নির্মাণ করা আইনত দণ্ডনীয় অপরাধ। আদালতের মাধ্যমে ক্ষতিগ্রস্ত ব্যক্তি প্রতিকার চাইতে পারেন।

ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বিষয়টির সুষ্ঠু তদন্ত ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।



লাইক করুন