বুধবার, ০৩ জুন ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
চুয়াডাঙ্গার দামুড়হুদায় দুলালনগর-নতিপোতার ভরসা বাঁশের সাকোঁ,চলাচলে থাকছেই ঝুঁকি  হাবিব মোল্লার নেতৃত্বে হামলার অভিযোগ, থানায় লিখিত আবেদন নোয়াপাড়া দুলাল বৈদ্যর বাড়িতে লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবস উদযাপন চাঁদপুরে ডিবি পুলিশের অভিযানে তাস ও নগদ টাকাসহ ৫ জুয়াড়ি গ্রেফতার বৈধ কাগজপত্র থাকার পরও জমি দখলের অভিযোগ  চুয়াডাঙ্গার দামুড়হুদা ও দর্শনায় ভ্রাম্যমাণ আদালতে মাদক মামলায় দু’জনের কারাদণ্ড প্রদান  এনায়েতপুরে হত্যা মামলার আসামী  ‎আওয়ামী লীগ নেতা মহির উদ্দিন মেম্বার গ্রেপ্তার চুয়াডাঙ্গার জীবননগরে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার আলমডাঙ্গা কলেজপাড়া বায়তুল আমান জামে মসজিদে মেয়রপ্রার্থী হাসিবুল হক লিপুর আর্থিক অনুদান আলমডাঙ্গায় ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করলেন অ্যাডভোকেট রাসেল এমপি

চাঁদপুরে ডিবি পুলিশের অভিযানে তাস ও নগদ টাকাসহ ৫ জুয়াড়ি গ্রেফতার

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুর সদর উপজেলার খলিশাডুলী এলাকায় জুয়ার আসরে অভিযান চালিয়ে ৫ জুয়াড়িকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় জুয়ার আসর থেকে তাস ও নগদ টাকাসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়।

মঙ্গলবার (০২ জুন) রাত ৭টা ৫০ মিনিটে চাঁদপুর সদর মডেল থানাধীন ১৩ নম্বর ওয়ার্ডের খলিশাডুলী এলাকার গাজী বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সুপার মোঃ রবিউল হাসানের দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ মজিবুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) জিয়াউল হক জিয়া ও এসআই (নিঃ) মোঃ রাকিব উদ্দিন ভূইয়ার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে বাহাদুর গাজীর বসতঘরে চলমান জুয়ার আসর থেকে হাতেনাতে মোঃ সেলিম তালুকদার (৩৬), বাহাদুর গাজী (৬০), রোকন পাটওয়ারী (৩৬), জাহাঙ্গীর খাঁন (৬৫) এবং আব্দুল মান্নান বেপারী (৪৯)-কে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে ৬৬টি বিভিন্ন রঙের তাস, ২টি কলম, জুয়ার হিসাব সংবলিত একটি কাগজ এবং জুয়ার বোর্ডে রাখা নগদ ১৩ হাজার ৪৭০ টাকা উদ্ধার ও জব্দ করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।



লাইক করুন