রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম :
চৌহালীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শারীরিক ও মানসিক অক্ষমতার অভিযোগ, অপসারণের দাবি চৌহালীতে কোদালিয়া খালের ওপর ঝুঁকিপূর্ণ কাঠের সাঁকো ও হেলে পড়া বিদ্যুৎ খুঁটি: আতঙ্কে এলাকাবাসী তাড়াশে সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা বাবুল শেখ গ্রেফতার বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর আমরণ অনশন, উল্লাপাড়ায় চাঞ্চল্য সিরাজগঞ্জে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন সিরাজগঞ্জে বন্যা প্রস্তুতি ও জেলা জরুরি পরিস্থিতি মোকাবিলা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সলঙ্গায় সালাম নামে এক জনের মরাদেহ উদ্ধার করেছে পুলিশ সিরাজগঞ্জে শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত এক যুগ পর কামারপাড়া বাজার বণিক সমিতির নির্বাচন: সভাপতি লাবলু, সম্পাদক আনোয়ার নির্বাচিত বেলকুচিতে ব্র্যাকের উদ্যোগে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ

ডাকসু নির্বাচন: সংঘাত ছাড়াই ভোটগ্রহণ শেষ, ফলাফল রাত ১২ টার পর

স্টাফ রিপোর্টার

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফল প্রকাশ হতে রাত ১২ টা থেকে ১ টা বাজতে পারে।

কার্জন হল কেন্দ্রের প্রধান ড. এ এস এম মহিউদ্দিন জানিয়েছেন, রাত ১২টার আগে ফলাফল ঘোষণা সম্ভব নয়। সাড়ে ১২টা থেকে রাত ১টার মধ্যে ফল প্রকাশ হতে পারে। তবে কিছু ক্ষেত্রে আরও দেরিও হতে পারে বলে আশঙ্কা করছেন তিনি।

সোমবার সকাল থেকে দিনভর উচ্ছ্বাস-উত্তেজনার মধ্যেই অনুষ্ঠিত হয় ভোটগ্রহণ। তবে বড় ধরনের কোনো সংঘাত বা সহিংসতা ঘটেনি। বিকেল চারটায় ভোটগ্রহণ শেষ হয় এবং পাঁচটার দিকে শুরু হয় গণনা।

রিটার্নিং কর্মকর্তারা জানান, অধিকাংশ হলে ইতোমধ্যে আংশিক ভোট গণনা শেষ হয়েছে। হল পর্যায়ের গণনা শেষে কেন্দ্রীয় ভোটের গণনা শুরু হবে। প্রার্থীদের মধ্যে নানা অভিযোগ-পাল্টা অভিযোগ থাকলেও সামগ্রিকভাবে শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে বহু প্রতীক্ষিত এ নির্বাচন।



লাইক করুন