বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চুয়াডাঙ্গার দামুড়হুদায় দুলালনগর-নতিপোতার ভরসা বাঁশের সাকোঁ,চলাচলে থাকছেই ঝুঁকি  হাবিব মোল্লার নেতৃত্বে হামলার অভিযোগ, থানায় লিখিত আবেদন নোয়াপাড়া দুলাল বৈদ্যর বাড়িতে লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবস উদযাপন চাঁদপুরে ডিবি পুলিশের অভিযানে তাস ও নগদ টাকাসহ ৫ জুয়াড়ি গ্রেফতার বৈধ কাগজপত্র থাকার পরও জমি দখলের অভিযোগ  চুয়াডাঙ্গার দামুড়হুদা ও দর্শনায় ভ্রাম্যমাণ আদালতে মাদক মামলায় দু’জনের কারাদণ্ড প্রদান  এনায়েতপুরে হত্যা মামলার আসামী  ‎আওয়ামী লীগ নেতা মহির উদ্দিন মেম্বার গ্রেপ্তার চুয়াডাঙ্গার জীবননগরে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার আলমডাঙ্গা কলেজপাড়া বায়তুল আমান জামে মসজিদে মেয়রপ্রার্থী হাসিবুল হক লিপুর আর্থিক অনুদান আলমডাঙ্গায় ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করলেন অ্যাডভোকেট রাসেল এমপি

এনায়েতপুরে হত্যা মামলার আসামী  ‎আওয়ামী লীগ নেতা মহির উদ্দিন মেম্বার গ্রেপ্তার

মুক্তার হাসান, এনায়েতপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের এনায়েতপুর থানার বৈষম্যবিরোধী আন্দোলন সংশ্লিষ্ট একটি হত্যা ও বিস্ফোরক আইনের মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মোঃ মহির উদ্দিন (৪৭) গ্রেপ্তার হয়েছেন। তিনি জালালপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদস্য হিসেবে পরিচিত বলে জানা গেছে।

‎পুলিশ সূত্রে জানা যায়, এনায়েতপুর থানার বৈষম্যবিরোধী মামলা নং-০৩ এবং ৪ তারিখ ২১ আগস্ট ২০২৪-এর এজাহারভুক্ত আসামি মহির উদ্দিনকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। মামলায় তার বিরুদ্ধে দণ্ডবিধির ১৪৩, ১৪৪, ১৪৮, ৩০২, ১১৪ ও ৩৪ ধারাসহ ১৯০৮ সালের বিস্ফোরক আইনের ৩ ধারায় অভিযোগ রয়েছে।

‎গতকাল মঙ্গলবার রাতে গ্রেপ্তারের পর তাকে থানায় নিয়ে আসা হয় এবং পরবর্তী আইনগত কার্যক্রম সম্পন্ন করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।  অভিযানে নিয়মিত মামলার আরও দুইজন আসামিকেও গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।

‎এনায়েতপুর থানা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং বিভিন্ন মামলার পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।



লাইক করুন