বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
চুয়াডাঙ্গার দামুড়হুদায় দুলালনগর-নতিপোতার ভরসা বাঁশের সাকোঁ,চলাচলে থাকছেই ঝুঁকি  হাবিব মোল্লার নেতৃত্বে হামলার অভিযোগ, থানায় লিখিত আবেদন নোয়াপাড়া দুলাল বৈদ্যর বাড়িতে লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবস উদযাপন চাঁদপুরে ডিবি পুলিশের অভিযানে তাস ও নগদ টাকাসহ ৫ জুয়াড়ি গ্রেফতার বৈধ কাগজপত্র থাকার পরও জমি দখলের অভিযোগ  চুয়াডাঙ্গার দামুড়হুদা ও দর্শনায় ভ্রাম্যমাণ আদালতে মাদক মামলায় দু’জনের কারাদণ্ড প্রদান  এনায়েতপুরে হত্যা মামলার আসামী  ‎আওয়ামী লীগ নেতা মহির উদ্দিন মেম্বার গ্রেপ্তার চুয়াডাঙ্গার জীবননগরে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার আলমডাঙ্গা কলেজপাড়া বায়তুল আমান জামে মসজিদে মেয়রপ্রার্থী হাসিবুল হক লিপুর আর্থিক অনুদান আলমডাঙ্গায় ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করলেন অ্যাডভোকেট রাসেল এমপি

চুয়াডাঙ্গার দামুড়হুদা ও দর্শনায় ভ্রাম্যমাণ আদালতে মাদক মামলায় দু’জনের কারাদণ্ড প্রদান 

জাহিদ হোসেন, বিশেষ প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নে ও দর্শনা পৌরসভায় পৃথক মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দু’জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় এ আদালত পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহীন আলম।

ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে, মাদকদ্রব্যের সাথে সরাসরি সংশ্লিষ্টতা থাকা ও মাদকদ্রব্য সেবনের অপরাধে “মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮” অনুযায়ী উপজেলার জুড়ানপুর পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা আরজিবুল হোসেনের ছেলে শাকিব হোসেন (২৬)কে ২ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এছাড়া একই ধরনের অপরাধে অভিযুক্ত দর্শনা পৌর এলাকার দক্ষিণ চাঁদপুর গ্রামের বাসিন্দা কিতাব আলী সর্দারের ছেলে আলম সরদার (৬৯) কে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।



লাইক করুন