বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
চুয়াডাঙ্গার দামুড়হুদায় দুলালনগর-নতিপোতার ভরসা বাঁশের সাকোঁ,চলাচলে থাকছেই ঝুঁকি  হাবিব মোল্লার নেতৃত্বে হামলার অভিযোগ, থানায় লিখিত আবেদন নোয়াপাড়া দুলাল বৈদ্যর বাড়িতে লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবস উদযাপন চাঁদপুরে ডিবি পুলিশের অভিযানে তাস ও নগদ টাকাসহ ৫ জুয়াড়ি গ্রেফতার বৈধ কাগজপত্র থাকার পরও জমি দখলের অভিযোগ  চুয়াডাঙ্গার দামুড়হুদা ও দর্শনায় ভ্রাম্যমাণ আদালতে মাদক মামলায় দু’জনের কারাদণ্ড প্রদান  এনায়েতপুরে হত্যা মামলার আসামী  ‎আওয়ামী লীগ নেতা মহির উদ্দিন মেম্বার গ্রেপ্তার চুয়াডাঙ্গার জীবননগরে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার আলমডাঙ্গা কলেজপাড়া বায়তুল আমান জামে মসজিদে মেয়রপ্রার্থী হাসিবুল হক লিপুর আর্থিক অনুদান আলমডাঙ্গায় ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করলেন অ্যাডভোকেট রাসেল এমপি

নোয়াপাড়া দুলাল বৈদ্যর বাড়িতে লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবস উদযাপন

রয়েল দত্ত,রাউজান প্রতিনিধি: দক্ষিণ রাউজানের নোয়াপাড়ায় কবিরাজ দুলাল বৈদ্যর বাড়ি সংলগ্ন শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দির প্রাঙ্গণে ব্যপক আয়োজনের মধ্য দিয়ে ত্রিকালদর্শী মহাযোগী শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ১৩৬ তম তিরোধান দিবস উদযাপিত হয়।গত ৩ জুন বুধবার দিনব্যাপী প্রদীপ প্রজ্জলন,গীতা পাঠ, কীর্তন, পূজা, ভোগ আরতি,প্রসাদ বিতরণ সহ বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে এই তিরোধান দিবস। উৎসব মন্ডপে সরেজমিনে গিয়ে দেখা যায়,মন্ডপে নারী পুরুষ সহ প্রচুর ভক্তের ভিড়। উল্লেখ্য যে, হিন্দু আধ্যাত্মিক সাধক শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী ১৮৯০ সালের ১ জুন (১৯ জ্যৈষ্ঠ, ১২৯৭ বঙ্গাব্দ) দেহত্যাগ করেন।এই পূণ্য তিথিটি তিরোধান দিবস হিসেবে পালিত হয়। তিনি ১৭৩০ সালের ৩১শে আগস্ট পশ্চিমবঙ্গের কচুয়া গ্রামে জন্মগ্রহণ করেন এবং বাংলাদেশের নারায়ণগঞ্জের বারদীতে দীর্ঘ ২৬ বছর সাধনা করে মহাপ্রয়াণ লাভ করেন। তাঁর তিরোধান দিবস উপলক্ষে ভক্তরা বিশেষ উপবাস, পূজা এবং তাঁর বিখ্যাত বাণী স্মরণ করে থাকেন। তাঁর সবচেয়ে জনপ্রিয় ও অভয় বাণী হলো,”রণে, বনে, জলে, জঙ্গলে যখনই বিপদে পড়বে, আমাকে স্মরণ করবে, আমিই রক্ষা করব।”



লাইক করুন