বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তাড়াশে নববুধসহ দু নারীর মৃত্যু অযত্ন-অবহেলায় ঝোপজঙ্গলে ঢেকেছে বেলকুচি টেলিফোন অফিস, পরিত্যক্ত ভবনে মাদকসেবনের অভিযোগ তাড়াশে এক ব্যক্তির বাধায় এডিপির অর্থায়নে গ্রামবাসীর একমাত্র চলাচলের রাস্তার কাজ বন্ধ চলাচলের রাস্তায় ঈদগাহ মাঠের প্রাচীর তাড়াশে অবরুদ্ধ ৪০টি পরিবার তাড়াশে গ্রাম্য বিরোধে একমাত্র রাস্তায় বেড়া দিয়ে অবরুদ্ধ দুটি পরিবার এনায়েতপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা হাসমত উল্লাহর বিরুদ্ধে সংবাদ সম্মেলন এনায়েতপুরে নারী হেল্প ডেক্স সেবা সম্পর্কে অবগত করন ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত ‎ সলঙ্গায় চাঁদাবাজির অভিযোগ তুলে ধরায় অপহরণের চেষ্টা, ১৯ জনের বিরুদ্ধে মামলা বেলকুচিতে প্রভাব দেখিয়ে রাস্তা নির্মাণের চেষ্টা, আতঙ্কে বৃদ্ধ পরিবার  দীর্ঘদিনের অবহেলার অবসান, পাকা সড়কে স্বস্তি ফিরেছে এলাকাবাসীর

দেড় কোটি টাকার অনুদান পাচ্ছেন ৩৮৯ এসআই-কনস্টেবল

জুলফিকার হায়দার, চীফ রিপোর্টারঃ

বাংলাদেশ পুলিশ কল্যাণ তহবিল থেকে চলতি বছরের জুন ও জুলাই মাসে এসআই এবং তদনিম্ন পর্যায়ের ৩৮৯ জন পুলিশ সদস্যকে মোট ১ কোটি ৫৭ লাখ ১১ হাজার টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১৫ জুলাই) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. ইনামুল হক সাগর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।

তিনি বলেন, বাংলাদেশ পুলিশ কল্যাণ তহবিল ১৯৮৬ সাল থেকে কার্যক্রম পরিচালনা করে আসছে। এই তহবিলের আওতায় এসআই/সমমান হতে তদনিম্ন সকল পুলিশ ও নন-পুলিশ সদস্যদের কাছ থেকে বছরে দুইবার চাঁদা আদায় করা হয়।

এই তহবিল থেকে চাকরিরত বা অবসরের পরবর্তী দুই বছরের মধ্যে মৃত সদস্যদের দাফন-কাফনের জন্য এককালীন ২৫ হাজার টাকা, মৃত্যুবরণ বা স্থায়ী অক্ষমতার ক্ষেত্রে এককালীন ১০ হাজার টাকা এবং মাসিক ১,৫০০ টাকা করে সর্বোচ্চ ১৫ বছর পর্যন্ত কল্যাণ ভাতা প্রদান করা হয়।

এছাড়া সদস্যদের সাধারণ, গুরুতর, ব্যয়বহুল ও বিশেষ চিকিৎসার ক্ষেত্রেও অনুদান দিয়ে থাকে এই তহবিল।

পুলিশ কল্যাণ তহবিলের কেন্দ্রীয় ব্যবস্থাপনা বোর্ডের ২০২৫ সালের ৫ম সভায় জুন-জুলাই মাসের জন্য ৩৮৯ জন সদস্যের অনুকূলে মোট ১ কোটি ৫৭ লাখ ১১ হাজার টাকা অনুদান মঞ্জুর করা হয়।

একইসাথে, বাংলাদেশ পুলিশ কর্মচারী নিরাপত্তা প্রকল্প (পনপ) পরিচালনা পরিষদের ২০২৫ সালের ৫ম সভায় বিভিন্ন পদবীর ৫৩ জন মৃত পুলিশ সদস্যের পরিবারকে এককালীন ২৯ লাখ ৫ হাজার ৮০০ টাকার অনুদান প্রদান করা হয়েছে।



লাইক করুন