শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
তাড়াশে নববুধসহ দু নারীর মৃত্যু অযত্ন-অবহেলায় ঝোপজঙ্গলে ঢেকেছে বেলকুচি টেলিফোন অফিস, পরিত্যক্ত ভবনে মাদকসেবনের অভিযোগ তাড়াশে এক ব্যক্তির বাধায় এডিপির অর্থায়নে গ্রামবাসীর একমাত্র চলাচলের রাস্তার কাজ বন্ধ চলাচলের রাস্তায় ঈদগাহ মাঠের প্রাচীর তাড়াশে অবরুদ্ধ ৪০টি পরিবার তাড়াশে গ্রাম্য বিরোধে একমাত্র রাস্তায় বেড়া দিয়ে অবরুদ্ধ দুটি পরিবার এনায়েতপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা হাসমত উল্লাহর বিরুদ্ধে সংবাদ সম্মেলন এনায়েতপুরে নারী হেল্প ডেক্স সেবা সম্পর্কে অবগত করন ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত ‎ সলঙ্গায় চাঁদাবাজির অভিযোগ তুলে ধরায় অপহরণের চেষ্টা, ১৯ জনের বিরুদ্ধে মামলা বেলকুচিতে প্রভাব দেখিয়ে রাস্তা নির্মাণের চেষ্টা, আতঙ্কে বৃদ্ধ পরিবার  দীর্ঘদিনের অবহেলার অবসান, পাকা সড়কে স্বস্তি ফিরেছে এলাকাবাসীর

আশুলিয়ায় জুয়ার আসর থেকে ৯ লক্ষ টাকাসহ ২৮ জন গ্রেপ্তার

আশুলিয়া ঢাকা: ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে একটি জুয়ার আসর থেকে ২৮জনকে আটক করেছে পুলিশ। এ সময় জুয়ার বোর্ড থেকে নগদ ৯ লক্ষ টাকা ও ২৫ বান্ডেল তাস উদ্ধার করা হয়।

শুক্রবার (০৩ অক্টোবর) ভোর রাতে আশুলিয়ার বগাবাড়ী এলাকার শফিকুল ইসলামের মালিকানাধীন একটি বিল্ডিংয়ের ৪র্থ তলার একটি ফ্লাট থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো- সুভাস চন্দ্র দাস (৪২), মকবুল হোসেন (৩৮), মোঃ শাহ আলম (৩৬), আরিফুল ইসলাম (৪৬), শরিফ হোসেন (৩৫), মোঃ নোমান (৩২), মোঃ আলম (৪৮), মোঃ জহির (৪৪), হাবিবুর রহমান হাবিব (৩৫), আব্দুল হেলাল (৪২), মোঃ বেল্লাল (৩৮), মাহমুদ হাসান জালাল (৪৭), মোঃ বাবুল (৩০), আহসান উল্লাহ খান কাজল (৪৭), সুমন (২৮), জাহেদুল ইসলাম (৪০), মোঃ রাকিব (৩০), মোঃ হাসানুজ্জামান (৪০), মোঃ আরজু (৩০) , শাহ আলম (৩০), মোঃ মিরাজ (৩০), মাসুদ রানা (৩২), মোঃ রেজাউল (৪৩), নাদিম (২১), রফিকুল ইসলাম (৪০), মোঃ মাইন (৩০), করিম (৩৫) ও নূর মোহাম্মদ আরজু (৩০)।

পুলিশ জানায়, শুক্রবার ভোররাতে ডিউটিরত অবস্থায় গোপন সাংবাদের ভিত্তিতে জানতে পারি আশুলিয়ার বগাবাড়ী এলাকায় একটি বিল্ডিংয়ে কতিপয় জুয়াড়িরা টাকার বিনিময়ে জুয়া আসর পরিচালনা করছে। পরে এমন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী সহ উক্তস্থানে অভিযান চালিয়ে ২৮জন জুয়াড়িকে আটক করা হয়। পরে ওই জোয়ার আসর থেকে নগদ ৯ লক্ষ ৬ হাজার ৭৩০ টাকা এবং ২৫ বান্ডেল তাস উদ্ধার করা হয়।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ আব্দুল হান্নান (ওসি) জানান, আটককৃত জুয়াড়িদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পরে আজ দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়।



লাইক করুন