শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
তাড়াশে নববুধসহ দু নারীর মৃত্যু অযত্ন-অবহেলায় ঝোপজঙ্গলে ঢেকেছে বেলকুচি টেলিফোন অফিস, পরিত্যক্ত ভবনে মাদকসেবনের অভিযোগ তাড়াশে এক ব্যক্তির বাধায় এডিপির অর্থায়নে গ্রামবাসীর একমাত্র চলাচলের রাস্তার কাজ বন্ধ চলাচলের রাস্তায় ঈদগাহ মাঠের প্রাচীর তাড়াশে অবরুদ্ধ ৪০টি পরিবার তাড়াশে গ্রাম্য বিরোধে একমাত্র রাস্তায় বেড়া দিয়ে অবরুদ্ধ দুটি পরিবার এনায়েতপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা হাসমত উল্লাহর বিরুদ্ধে সংবাদ সম্মেলন এনায়েতপুরে নারী হেল্প ডেক্স সেবা সম্পর্কে অবগত করন ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত ‎ সলঙ্গায় চাঁদাবাজির অভিযোগ তুলে ধরায় অপহরণের চেষ্টা, ১৯ জনের বিরুদ্ধে মামলা বেলকুচিতে প্রভাব দেখিয়ে রাস্তা নির্মাণের চেষ্টা, আতঙ্কে বৃদ্ধ পরিবার  দীর্ঘদিনের অবহেলার অবসান, পাকা সড়কে স্বস্তি ফিরেছে এলাকাবাসীর

তাড়াশে জমিজমার বিরোধের জের ধরে এক কিশোর কে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা: গ্রেফতার ১

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জের তাড়াশে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক কিশোর মারাত্মক আহত হয়েছে। তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ আলেপ আহমেদ (৫০) নামের একজন কে গ্রেফতার করেছে। ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেল ৩ টায় উপজেলার বলভা গ্রামে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জমিজমার বিরোধের জের ধরে একই গ্রামের বাসিন্দা লাবু হোসেনের ছেলে মোস্তাকিম(১৪) সাথে কথা কাটাকাটি হয় আবু তালেব( ৪০), আলেপ আহমেদ (৫০) ও মোন্নাফ হোসেনের (৩৫)।

এরই এক পর্যায়ে তারা মোস্তকিমের গলায় ও শরীরের ধারালো ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করে। তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে মোস্তাকিম কে উদ্ধার করে। এ সময় অভিযুক্তরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে, তারা আলেপ আহমেদ কে ধরে ফেলে গণপিটুনি দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলেপ কে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

তাড়াশ থানার ওসি মো: জিয়াউর রহমান বলেন, মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অন্যান্য আসামীদের গ্রেফতারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।



লাইক করুন