শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তাড়াশে নববুধসহ দু নারীর মৃত্যু অযত্ন-অবহেলায় ঝোপজঙ্গলে ঢেকেছে বেলকুচি টেলিফোন অফিস, পরিত্যক্ত ভবনে মাদকসেবনের অভিযোগ তাড়াশে এক ব্যক্তির বাধায় এডিপির অর্থায়নে গ্রামবাসীর একমাত্র চলাচলের রাস্তার কাজ বন্ধ চলাচলের রাস্তায় ঈদগাহ মাঠের প্রাচীর তাড়াশে অবরুদ্ধ ৪০টি পরিবার তাড়াশে গ্রাম্য বিরোধে একমাত্র রাস্তায় বেড়া দিয়ে অবরুদ্ধ দুটি পরিবার এনায়েতপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা হাসমত উল্লাহর বিরুদ্ধে সংবাদ সম্মেলন এনায়েতপুরে নারী হেল্প ডেক্স সেবা সম্পর্কে অবগত করন ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত ‎ সলঙ্গায় চাঁদাবাজির অভিযোগ তুলে ধরায় অপহরণের চেষ্টা, ১৯ জনের বিরুদ্ধে মামলা বেলকুচিতে প্রভাব দেখিয়ে রাস্তা নির্মাণের চেষ্টা, আতঙ্কে বৃদ্ধ পরিবার  দীর্ঘদিনের অবহেলার অবসান, পাকা সড়কে স্বস্তি ফিরেছে এলাকাবাসীর

ভোলায় নৌবাহিনীর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

ভোলা প্রতিনিধি: ভোলা সদর উপজেলায় নৌবাহিনীর বিশেষ অভিযানে মো. রাশেদ (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ২০ পিস ইয়াবা ও ১১৭ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড এলাকায় এই অভিযান পরিচালনা করে বাংলাদেশ নৌবাহিনী।

নৌবাহিনীর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী রাশেদকে ইয়াবা ও গাঁজাসহ আটক করা হয়। পরে তাকে ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরাও অংশ নেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সরকারের নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে নৌবাহিনী মাদক ও সন্ত্রাস দমন, অবৈধ অস্ত্র উদ্ধার এবং আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়মিত অভিযান ও টহল কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকবে।



লাইক করুন