শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তাড়াশে নববুধসহ দু নারীর মৃত্যু অযত্ন-অবহেলায় ঝোপজঙ্গলে ঢেকেছে বেলকুচি টেলিফোন অফিস, পরিত্যক্ত ভবনে মাদকসেবনের অভিযোগ তাড়াশে এক ব্যক্তির বাধায় এডিপির অর্থায়নে গ্রামবাসীর একমাত্র চলাচলের রাস্তার কাজ বন্ধ চলাচলের রাস্তায় ঈদগাহ মাঠের প্রাচীর তাড়াশে অবরুদ্ধ ৪০টি পরিবার তাড়াশে গ্রাম্য বিরোধে একমাত্র রাস্তায় বেড়া দিয়ে অবরুদ্ধ দুটি পরিবার এনায়েতপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা হাসমত উল্লাহর বিরুদ্ধে সংবাদ সম্মেলন এনায়েতপুরে নারী হেল্প ডেক্স সেবা সম্পর্কে অবগত করন ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত ‎ সলঙ্গায় চাঁদাবাজির অভিযোগ তুলে ধরায় অপহরণের চেষ্টা, ১৯ জনের বিরুদ্ধে মামলা বেলকুচিতে প্রভাব দেখিয়ে রাস্তা নির্মাণের চেষ্টা, আতঙ্কে বৃদ্ধ পরিবার  দীর্ঘদিনের অবহেলার অবসান, পাকা সড়কে স্বস্তি ফিরেছে এলাকাবাসীর

নালিতাবাড়ীতে ভ্রাম‍্যমান আদালতে ৩ মাদক কারবারিকে কারাদণ্ড 

আমিরুল ইসলাম, শেরপুর প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন মেয়াদে ৩ মাদক কারবারিকে কারাদণ্ড দিয়েছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) উপজেলার আমবাগান এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি’র নেতৃত্বে অভিযানে পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, উপজেলার আমবাগান এলাকায় মাদকের কারবার চলছে এমন খবরে অভিযান চালায় প্রশাসন। পরে অভিযুক্তদের স্বীকারোক্তি এবং উপস্থিত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করা হয়।

দন্ডপ্রাপ্তরা হলেন, ভেদীকুড়া গ্রামের আমছার আলীর ছেলে আবু নাঈম (২৬) ৬ মাস, খুজিউড়া গ্রামের আশরাফ আলীর ছেলে মমতাজ (২২) ও সুতিয়ারপাড় গ্রামের আয়নাল হকের ছেলে কাইয়ুম (২৭) ৩ মাস। সেইসাথে প্রত্যেককেই ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে।

এব‍্যাপারে ইউএনও ফারজানা আক্তার ববি সাংবাদিকদের বলেন, মাদকের বিরুদ্ধে প্রশাসন শক্ত অবস্থানে রয়েছে। জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে।

 



লাইক করুন