শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
তাড়াশে নববুধসহ দু নারীর মৃত্যু অযত্ন-অবহেলায় ঝোপজঙ্গলে ঢেকেছে বেলকুচি টেলিফোন অফিস, পরিত্যক্ত ভবনে মাদকসেবনের অভিযোগ তাড়াশে এক ব্যক্তির বাধায় এডিপির অর্থায়নে গ্রামবাসীর একমাত্র চলাচলের রাস্তার কাজ বন্ধ চলাচলের রাস্তায় ঈদগাহ মাঠের প্রাচীর তাড়াশে অবরুদ্ধ ৪০টি পরিবার তাড়াশে গ্রাম্য বিরোধে একমাত্র রাস্তায় বেড়া দিয়ে অবরুদ্ধ দুটি পরিবার এনায়েতপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা হাসমত উল্লাহর বিরুদ্ধে সংবাদ সম্মেলন এনায়েতপুরে নারী হেল্প ডেক্স সেবা সম্পর্কে অবগত করন ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত ‎ সলঙ্গায় চাঁদাবাজির অভিযোগ তুলে ধরায় অপহরণের চেষ্টা, ১৯ জনের বিরুদ্ধে মামলা বেলকুচিতে প্রভাব দেখিয়ে রাস্তা নির্মাণের চেষ্টা, আতঙ্কে বৃদ্ধ পরিবার  দীর্ঘদিনের অবহেলার অবসান, পাকা সড়কে স্বস্তি ফিরেছে এলাকাবাসীর

মহেশপুর সীমান্তে বিজিবির অভিযান ফেন্সিডিল গাঁজা উদ্ধার, অনুপ্রবেশকালে নারী আটক

মোঃ ফজলুল কবির গামা বিশেষ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার ও এক বাংলাদেশি নারী আটক হওয়ার ঘটনা এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

বিজিবির শুক্রবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৩ নভেম্বর সন্ধ্যায় রাজাপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মানিকপুর গ্রামের পেয়ারা বাগানে বিশেষ অভিযানে ৮৩ বোতল ফেন্সিডিল ও একটি মদের বোতল উদ্ধার করা হয়। একই রাত সাড়ে ১১টার দিকে যাদবপুর সীমান্তের বেদবাড়ীয়া গ্রামের তিন রাস্তার মোড়ে ধানখেতের ভেতর থেকে ১ কেজি ৭০০ গ্রাম ভারতীয় গাঁজা জব্দ করে টহল দল।

এছাড়াও শুক্রবার ১৪ নভেম্বর সকাল ১০টার দিকে কুসুমপুর বিওপির টহল দল সীমান্ত পিলার ৬১/১৮-আর এলাকায় বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় এক নারীকে আটক করে।

মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়—মাদক উদ্ধারের পাশাপাশি সীমান্ত নিরাপত্তা বাড়াতে বিজিবির এ অভিযান অব্যাহত থাকবে এবং আটক নারীসহ সকল ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।



লাইক করুন