শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তাড়াশে নববুধসহ দু নারীর মৃত্যু অযত্ন-অবহেলায় ঝোপজঙ্গলে ঢেকেছে বেলকুচি টেলিফোন অফিস, পরিত্যক্ত ভবনে মাদকসেবনের অভিযোগ তাড়াশে এক ব্যক্তির বাধায় এডিপির অর্থায়নে গ্রামবাসীর একমাত্র চলাচলের রাস্তার কাজ বন্ধ চলাচলের রাস্তায় ঈদগাহ মাঠের প্রাচীর তাড়াশে অবরুদ্ধ ৪০টি পরিবার তাড়াশে গ্রাম্য বিরোধে একমাত্র রাস্তায় বেড়া দিয়ে অবরুদ্ধ দুটি পরিবার এনায়েতপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা হাসমত উল্লাহর বিরুদ্ধে সংবাদ সম্মেলন এনায়েতপুরে নারী হেল্প ডেক্স সেবা সম্পর্কে অবগত করন ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত ‎ সলঙ্গায় চাঁদাবাজির অভিযোগ তুলে ধরায় অপহরণের চেষ্টা, ১৯ জনের বিরুদ্ধে মামলা বেলকুচিতে প্রভাব দেখিয়ে রাস্তা নির্মাণের চেষ্টা, আতঙ্কে বৃদ্ধ পরিবার  দীর্ঘদিনের অবহেলার অবসান, পাকা সড়কে স্বস্তি ফিরেছে এলাকাবাসীর

চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ফেন্সিডিল, গাঁজা ও মোটরসাইকেল উদ্ধার 

মোঃ নাঈম উদ্দীন স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা। চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে মাদকবিরোধী পৃথক অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৫৭ বোতল ভারতীয় ফেন্সিডিল, ৪ কেজি গাঁজা এবং একটি মোটরসাইকেল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) দিনভর এই অভিযান পরিচালনা করা হয়। মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

উদ্ধারকৃত মাদকের বাজারমূল্য ও পাচারকার্যে ব্যবহৃত সম্পত্তির মূল্য লক্ষাধিক টাকা বলে ধারণা করা হচ্ছে।

বিজিবি সূত্র জানায়, মহেশপুর ব্যাটালিয়নের অধীন উথলী বিওপি-এর টহল দল গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী এই অভিযান পরিচালনা করে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে হাবিলদার ইছাব্বর আলীর নেতৃত্বে বিজিবির একটি দল জীবননগর উপজেলার সন্তোষপুর গ্রামের মাঠপাড়ায় অভিযান চালায়।

স্থানটি সীমান্ত পিলার ৭১/২-এস থেকে প্রায় ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত। অভিযানের সময় ওই এলাকার রাস্তার ওপর থেকে মালিকবিহীন অবস্থায় ১টি মোটরসাইকেলসহ মোট ৫৭ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়।

পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে, মোটরসাইকেলটি ফেন্সিডিল বহনের কাজে ব্যবহার করা হচ্ছিল।

একই দিনে অপর এক সফল অভিযানে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করে বিজিবি। একই ব্যাটালিয়নের অধীন রাজাপুর বিওপি-এর টহল দল নায়েক সেলিম রায়হানের নেতৃত্বে বৃহস্পতিবার সকাল পৌনে ৮টার দিকে মাদকবিরোধী অভিযান চালায়।

এই অভিযানে জীবননগর উপজেলার সিংনগর গ্রামের হালপাড়ার মাঠে সীমান্ত পিলার ৭৪/এমপি থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এই ক্ষেত্রেও পাচারকারীরা চতুরতার সঙ্গে বিজিবির চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।

মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, উদ্ধারকৃত ভারতীয় ফেন্সিডিল, ৪ কেজি গাঁজা এবং মোটরসাইকেল পরবর্তীতে নিয়ম অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

সীমান্তে মাদক চোরাচালান ও অবৈধ কার্যকলাপ বন্ধে বিজিবি’র কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।



লাইক করুন