শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তাড়াশে নববুধসহ দু নারীর মৃত্যু অযত্ন-অবহেলায় ঝোপজঙ্গলে ঢেকেছে বেলকুচি টেলিফোন অফিস, পরিত্যক্ত ভবনে মাদকসেবনের অভিযোগ তাড়াশে এক ব্যক্তির বাধায় এডিপির অর্থায়নে গ্রামবাসীর একমাত্র চলাচলের রাস্তার কাজ বন্ধ চলাচলের রাস্তায় ঈদগাহ মাঠের প্রাচীর তাড়াশে অবরুদ্ধ ৪০টি পরিবার তাড়াশে গ্রাম্য বিরোধে একমাত্র রাস্তায় বেড়া দিয়ে অবরুদ্ধ দুটি পরিবার এনায়েতপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা হাসমত উল্লাহর বিরুদ্ধে সংবাদ সম্মেলন এনায়েতপুরে নারী হেল্প ডেক্স সেবা সম্পর্কে অবগত করন ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত ‎ সলঙ্গায় চাঁদাবাজির অভিযোগ তুলে ধরায় অপহরণের চেষ্টা, ১৯ জনের বিরুদ্ধে মামলা বেলকুচিতে প্রভাব দেখিয়ে রাস্তা নির্মাণের চেষ্টা, আতঙ্কে বৃদ্ধ পরিবার  দীর্ঘদিনের অবহেলার অবসান, পাকা সড়কে স্বস্তি ফিরেছে এলাকাবাসীর

মহেশপুর সীমান্তে বিজিবির অভিযান মদ উদ্ধার সহ দুই বাংলাদেশি আটক

শহিদুল ইসলাম সিনিয়র স্টাফ রিপোটার ঝিনাইদহের মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) ২১ নভেম্বর বিকেল ৩টা ১৮ মিনিটে পাঠানো প্রেস রিলিজে জানায়, গত ২০ নভেম্বর সীমান্তে টানা অভিযানে ভারতীয় মদ উদ্ধার ও অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় দুই বাংলাদেশিকে আটক করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গয়েশপুর বিওপির সীমান্ত পিলার ৬৭/১-এস থেকে ১৫০ গজ ভিতরে হাবিলদার আব্দুল জলিল মোল্লার নেতৃত্বে পরিচালিত মাদকবিরোধী অভিযানে স্থানীয় একটি আমবাগান থেকে আসামী বিহীন ৫০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

একইদিন বাঘাডাংগা বিওপির সীমান্ত পিলার ৬০/৩৩- আর এলাকা থেকে নায়েক জহির রায়হানের নেতৃত্বে নিয়মিত টহলকালে অবৈধভাবে ভারত গমনকালে এক নারীসহ দুই বাংলাদেশিকে আটক করা হয়। পরে আটককৃতদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে প্রেস রিলিজে জানিয়েছেন ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান।

 



লাইক করুন