বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
তাড়াশে নববুধসহ দু নারীর মৃত্যু অযত্ন-অবহেলায় ঝোপজঙ্গলে ঢেকেছে বেলকুচি টেলিফোন অফিস, পরিত্যক্ত ভবনে মাদকসেবনের অভিযোগ তাড়াশে এক ব্যক্তির বাধায় এডিপির অর্থায়নে গ্রামবাসীর একমাত্র চলাচলের রাস্তার কাজ বন্ধ চলাচলের রাস্তায় ঈদগাহ মাঠের প্রাচীর তাড়াশে অবরুদ্ধ ৪০টি পরিবার তাড়াশে গ্রাম্য বিরোধে একমাত্র রাস্তায় বেড়া দিয়ে অবরুদ্ধ দুটি পরিবার এনায়েতপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা হাসমত উল্লাহর বিরুদ্ধে সংবাদ সম্মেলন এনায়েতপুরে নারী হেল্প ডেক্স সেবা সম্পর্কে অবগত করন ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত ‎ সলঙ্গায় চাঁদাবাজির অভিযোগ তুলে ধরায় অপহরণের চেষ্টা, ১৯ জনের বিরুদ্ধে মামলা বেলকুচিতে প্রভাব দেখিয়ে রাস্তা নির্মাণের চেষ্টা, আতঙ্কে বৃদ্ধ পরিবার  দীর্ঘদিনের অবহেলার অবসান, পাকা সড়কে স্বস্তি ফিরেছে এলাকাবাসীর

পটুয়াখালী র‍্যাব ক্যাম্পের অভিযানে মহিপুরের ট্রলার মাঝি হত্যা মামলার পলাতক আসামি সোহেল ফকির গ্রেফতার

অপূর্ব সরকার, পটুয়াখালী প্রতিনিধি: র‍্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের একটি বিশেষ অভিযানে মহিপুরের চাঞ্চল্যকর ট্রলার মাঝি শহিদুল ইসলাম হত্যা মামলার দীর্ঘদিনের পলাতক প্রধান অভিযুক্ত সোহেল ফকিরকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) র‍্যাব কর্তৃক প্রদানকৃত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৪ ডিসেম্বর গভীর রাতে গোপন তথ্যের ভিত্তিতে র‍্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের আভিযানিক দল পটুয়াখালী জেলার মহিপুর থানার পশ্চিম সাজুরা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় চাঞ্চল্যকর ট্রলার মাঝি শহিদুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামি মো. সোহেল ফকির (৩৪) কে গ্রেফতার করা হয়। তার স্থায়ী ঠিকানা সাজুরা, থানা মহিপুর, জেলা পটুয়াখালী বলে জানানো হয়েছে।

ঘটনার বিবরণে বলা হয়, নিহত শহিদুল ইসলাম ট্রলারের মাঝি হিসেবে জীবিকা নির্বাহ করতেন। আসামিরা ট্রলারের জেলে ইব্রাহিমের কাছে ২ হাজার ৪০০ টাকা পাওনা রয়েছে দাবি করে এবং ওই টাকার জন্য শহিদুলের ওপর চাপ সৃষ্টি করে। শহিদুল বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও কিছু সাক্ষীকে জানানোর পর আসামিরা ক্ষিপ্ত হয়ে ওঠে।

গত ২৬ জুন শহিদুল নিজ বাড়ির সামনে কাজ করার সময় প্রধান আসামি সোহেল ফকির লোহার রড দিয়ে তার মাথায় আঘাত করে গুরুতর জখম করেন এবং অন্যান্য সহযোগীরা এলোপাথাড়ি পিটিয়ে আহত করেন। পরে স্থানীয়দের সহযোগিতায় শহিদুলকে কুয়াকাটা তুলাতলী ২০ শয্যা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর নিহতের ছোট ভাই বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

র‍্যাবের দাবি অনুযায়ী, গ্রেফতার সোহেল ফকিরের বিরুদ্ধে মাদকসহ আরও একাধিক মামলা রয়েছে। অভিযুক্তকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য মহিপুর থানায় হস্তান্তর করা হয়েছে। উক্ত তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী কোম্পানি অধিনায়ক, স্কোয়াড্রন লিডার রাশেদ।



লাইক করুন