শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
তাড়াশে নববুধসহ দু নারীর মৃত্যু অযত্ন-অবহেলায় ঝোপজঙ্গলে ঢেকেছে বেলকুচি টেলিফোন অফিস, পরিত্যক্ত ভবনে মাদকসেবনের অভিযোগ তাড়াশে এক ব্যক্তির বাধায় এডিপির অর্থায়নে গ্রামবাসীর একমাত্র চলাচলের রাস্তার কাজ বন্ধ চলাচলের রাস্তায় ঈদগাহ মাঠের প্রাচীর তাড়াশে অবরুদ্ধ ৪০টি পরিবার তাড়াশে গ্রাম্য বিরোধে একমাত্র রাস্তায় বেড়া দিয়ে অবরুদ্ধ দুটি পরিবার এনায়েতপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা হাসমত উল্লাহর বিরুদ্ধে সংবাদ সম্মেলন এনায়েতপুরে নারী হেল্প ডেক্স সেবা সম্পর্কে অবগত করন ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত ‎ সলঙ্গায় চাঁদাবাজির অভিযোগ তুলে ধরায় অপহরণের চেষ্টা, ১৯ জনের বিরুদ্ধে মামলা বেলকুচিতে প্রভাব দেখিয়ে রাস্তা নির্মাণের চেষ্টা, আতঙ্কে বৃদ্ধ পরিবার  দীর্ঘদিনের অবহেলার অবসান, পাকা সড়কে স্বস্তি ফিরেছে এলাকাবাসীর

বেলকুচিতে চেকপোস্টে ২০ কেজি গাঁজাসহ একজন আটক

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের বেলকুচি থানাধীন এলাকায় চেকপোস্ট অভিযানে ২০ কেজি গাঁজা ও একটি মিশুকসহ একজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৩ ডিসেম্বর ২০২৫) সকাল আনুমানিক ৭টায় ক্ষিদ্রমাটিয়া বেরিবাঁধ সংলগ্ন এলাকায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষায় চেকপোস্ট ডিউটির সময় একটি মিশুক তল্লাশি করা হয়। এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে মিশুকটি থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আটক ব্যক্তি মোঃ শাহ আলম (২৩), পিতা মোঃ পরস সরকার। তিনি এনায়েতপুর থানার রূপসি কান্দাপাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)-এর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ হাফিজুর রহমানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও মিশুক জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।



লাইক করুন