বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
তাড়াশে নববুধসহ দু নারীর মৃত্যু অযত্ন-অবহেলায় ঝোপজঙ্গলে ঢেকেছে বেলকুচি টেলিফোন অফিস, পরিত্যক্ত ভবনে মাদকসেবনের অভিযোগ তাড়াশে এক ব্যক্তির বাধায় এডিপির অর্থায়নে গ্রামবাসীর একমাত্র চলাচলের রাস্তার কাজ বন্ধ চলাচলের রাস্তায় ঈদগাহ মাঠের প্রাচীর তাড়াশে অবরুদ্ধ ৪০টি পরিবার তাড়াশে গ্রাম্য বিরোধে একমাত্র রাস্তায় বেড়া দিয়ে অবরুদ্ধ দুটি পরিবার এনায়েতপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা হাসমত উল্লাহর বিরুদ্ধে সংবাদ সম্মেলন এনায়েতপুরে নারী হেল্প ডেক্স সেবা সম্পর্কে অবগত করন ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত ‎ সলঙ্গায় চাঁদাবাজির অভিযোগ তুলে ধরায় অপহরণের চেষ্টা, ১৯ জনের বিরুদ্ধে মামলা বেলকুচিতে প্রভাব দেখিয়ে রাস্তা নির্মাণের চেষ্টা, আতঙ্কে বৃদ্ধ পরিবার  দীর্ঘদিনের অবহেলার অবসান, পাকা সড়কে স্বস্তি ফিরেছে এলাকাবাসীর

যৌথ অভিযানে বগুড়া থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি: র‌্যাব-১২, সদর কোম্পানি, সিরাজগঞ্জ এবং সিপিএসসি, বগুড়ার যৌথ অভিযানে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

র‌্যাব সূত্রে জানা যায়, ২০১২ সালের ২৩ আগস্ট সিরাজগঞ্জের শাহজাদপুর থানাধীন এলাকায় দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে একদল ব্যক্তি একটি পরিবারের ওপর হামলা চালায়। এতে সাব্বির হোসেন গুরুতর আহত হন এবং বগুড়ায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় শাহজাদপুর থানায় হত্যা মামলা দায়ের করা হয়। মামলার বিচার শেষে অতিরিক্ত দায়রা জজ আদালত নং-০২, সিরাজগঞ্জ গত ২৭ আগস্ট ২০২৫ তারিখে মো. ওয়াজ আলীকে দণ্ডবিধির ৩০২ ধারায় দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডসহ অর্থদণ্ড প্রদান করেন। রায়ের পর থেকে তিনি পলাতক ছিলেন।

পরবর্তীতে অধিনায়ক র‌্যাব-১২ গত ২৬ ডিসেম্বর ২০২৫ রাত ২টা ২০ মিনিটে বগুড়া জেলার শেরপুর থানাধীন উত্তর সাহাপাড়া এলাকায় অভিযান চালিয়ে মো. ওয়াজ আলী (পিতা–মৃত মোকছেদ শেখ), সাং–পোতাজিয়া, থানা–শাহজাদপুর, জেলা–সিরাজগঞ্জকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য শাহজাদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।



লাইক করুন