শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
তাড়াশে নববুধসহ দু নারীর মৃত্যু অযত্ন-অবহেলায় ঝোপজঙ্গলে ঢেকেছে বেলকুচি টেলিফোন অফিস, পরিত্যক্ত ভবনে মাদকসেবনের অভিযোগ তাড়াশে এক ব্যক্তির বাধায় এডিপির অর্থায়নে গ্রামবাসীর একমাত্র চলাচলের রাস্তার কাজ বন্ধ চলাচলের রাস্তায় ঈদগাহ মাঠের প্রাচীর তাড়াশে অবরুদ্ধ ৪০টি পরিবার তাড়াশে গ্রাম্য বিরোধে একমাত্র রাস্তায় বেড়া দিয়ে অবরুদ্ধ দুটি পরিবার এনায়েতপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা হাসমত উল্লাহর বিরুদ্ধে সংবাদ সম্মেলন এনায়েতপুরে নারী হেল্প ডেক্স সেবা সম্পর্কে অবগত করন ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত ‎ সলঙ্গায় চাঁদাবাজির অভিযোগ তুলে ধরায় অপহরণের চেষ্টা, ১৯ জনের বিরুদ্ধে মামলা বেলকুচিতে প্রভাব দেখিয়ে রাস্তা নির্মাণের চেষ্টা, আতঙ্কে বৃদ্ধ পরিবার  দীর্ঘদিনের অবহেলার অবসান, পাকা সড়কে স্বস্তি ফিরেছে এলাকাবাসীর

আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে ১৩ পিস টাপেন্টাডলসহ দুই যুবক গ্রেফতার

খন্দকার শাহ আলম মন্টু, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ আলমডাঙ্গা উপজেলায় মাদকবিরোধী অভিযানে ১৩ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ।গত শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১২টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানা পুলিশের একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে আলমডাঙ্গা থানাধীন স্টেশনপাড়া এলাকার পুরাতন সরকারি খাদ্যগুদামের সামনে পাকা রাস্তার উপর থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— সনাতনপুর গ্রামের বাসিন্দা মোঃ বাবলু মন্ডলের ছেলে মোঃ সোহেল রানা ওরফে রাব্বি (২০)। তিনি বর্তমানে মাদ্রাসাপাড়া এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করে। এছাড়া রথতলা গ্রামের বাসিন্দা মোঃ সোলাইমান হোসেনের ছেলে মোঃ নাহিদ হাসান (২১)। পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের কাছ থেকে ১৩ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গতকাল

আসামিদের জিজ্ঞাসাবাদ শেষে চুয়াডাঙ্গা আদালতে প্রেরণ করা হয়েছে



লাইক করুন