বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
তাড়াশে নববুধসহ দু নারীর মৃত্যু অযত্ন-অবহেলায় ঝোপজঙ্গলে ঢেকেছে বেলকুচি টেলিফোন অফিস, পরিত্যক্ত ভবনে মাদকসেবনের অভিযোগ তাড়াশে এক ব্যক্তির বাধায় এডিপির অর্থায়নে গ্রামবাসীর একমাত্র চলাচলের রাস্তার কাজ বন্ধ চলাচলের রাস্তায় ঈদগাহ মাঠের প্রাচীর তাড়াশে অবরুদ্ধ ৪০টি পরিবার তাড়াশে গ্রাম্য বিরোধে একমাত্র রাস্তায় বেড়া দিয়ে অবরুদ্ধ দুটি পরিবার এনায়েতপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা হাসমত উল্লাহর বিরুদ্ধে সংবাদ সম্মেলন এনায়েতপুরে নারী হেল্প ডেক্স সেবা সম্পর্কে অবগত করন ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত ‎ সলঙ্গায় চাঁদাবাজির অভিযোগ তুলে ধরায় অপহরণের চেষ্টা, ১৯ জনের বিরুদ্ধে মামলা বেলকুচিতে প্রভাব দেখিয়ে রাস্তা নির্মাণের চেষ্টা, আতঙ্কে বৃদ্ধ পরিবার  দীর্ঘদিনের অবহেলার অবসান, পাকা সড়কে স্বস্তি ফিরেছে এলাকাবাসীর

নওগাঁ ১৪ বিজিবি কর্তৃক ১২৬ বোতল কাশির সিরাপসহ সাড়ে চৌদ্দ হাজার ট্যাপেন্টাডল উদ্ধার 

সাইফুল ওয়াদুদ,নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলা ১৪ বিজিবি ব্যাটালিয়ন ১৭ জানুয়ারি ২০২৬ রাতে চকিলাম বিওপি’র টহল কমান্ডার হাবিলদার মোঃ মেহেদী হাসান এর নেতৃত্বে একটি বিশেষ টহল দলের মাধ্যমে সীমান্ত পিলার ২৬৬/১-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চকশব্দল গ্রামের মাঠের সরিষা ক্ষেতের মধ্যে অভিযান পরিচালনা করে ১৪,৬০০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়।

যাহার সিজার মূল্য-২৯,২০,০০০/- টাকা। একই দিনে ভোর ০৪৩০ ঘটিকায় কালুপাড়া বিওপি’র টহল কমান্ডার হাবিলদার মোঃ বাদশা আলমগীর এর নেতৃত্বে একটি বিশেষ টহল দলের মাধ্যমে সীমান্ত পিলার ২৭২ এমপি হতে আনুমানিক ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উস্তমবাদ এলাকায় পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ১২৬ বোতল নেশাজাতীয় কাশির সিরাপ উদ্ধার করতে সক্ষম হয়।

উদ্ধারকৃত মালামাল ধামইরহাট থানা পুলিশের নিকট হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন। যাহার সিজার মূল্য-৫০,৪০০/-টাকা।

পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আব্দুল্লাহ আল মামুন(পিএসসি) বলেন, নওগাঁ ও জয়পুরহাট সীমান্তবর্তী দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ সীমান্ত পারাপার, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা এবং আন্তঃসীমান্তের সকল অপরাধ কার্যক্রমের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান পরিচালনা অব্যাহত রাখা হবে।

 



লাইক করুন