শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
তাড়াশে নববুধসহ দু নারীর মৃত্যু অযত্ন-অবহেলায় ঝোপজঙ্গলে ঢেকেছে বেলকুচি টেলিফোন অফিস, পরিত্যক্ত ভবনে মাদকসেবনের অভিযোগ তাড়াশে এক ব্যক্তির বাধায় এডিপির অর্থায়নে গ্রামবাসীর একমাত্র চলাচলের রাস্তার কাজ বন্ধ চলাচলের রাস্তায় ঈদগাহ মাঠের প্রাচীর তাড়াশে অবরুদ্ধ ৪০টি পরিবার তাড়াশে গ্রাম্য বিরোধে একমাত্র রাস্তায় বেড়া দিয়ে অবরুদ্ধ দুটি পরিবার এনায়েতপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা হাসমত উল্লাহর বিরুদ্ধে সংবাদ সম্মেলন এনায়েতপুরে নারী হেল্প ডেক্স সেবা সম্পর্কে অবগত করন ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত ‎ সলঙ্গায় চাঁদাবাজির অভিযোগ তুলে ধরায় অপহরণের চেষ্টা, ১৯ জনের বিরুদ্ধে মামলা বেলকুচিতে প্রভাব দেখিয়ে রাস্তা নির্মাণের চেষ্টা, আতঙ্কে বৃদ্ধ পরিবার  দীর্ঘদিনের অবহেলার অবসান, পাকা সড়কে স্বস্তি ফিরেছে এলাকাবাসীর

তাড়াশে অবৈধ পুকুর খননের বিরুদ্ধে অভিযান,ভ্রাম্যমান আদালতে ২ লক্ষ টাকা জরিমানা

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার কাউরাইল এলাকায় অবৈধভাবে পুকুর খননের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে দুই লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি ২০২৬) তাড়াশ উপজেলার কাউরাইল এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ. জেড. এম. নাহিদ হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে মো: কামরুল ইসলাম (পিতা: মো: মানিক মিয়া), গ্রাম:আহম্মদপুর, উপজেলা:সুজানগর, জেলা: পাবনা দোষী সাব্যস্ত করা হয়। তিনি অবৈধভাবে পুকুর খননের কাজে এস্কেভেটর ব্যবহার করছিলেন বলে প্রমাণ পাওয়া যায়।

এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারা অনুযায়ী তাকে ২,০০,০০০ (দুই লক্ষ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এছাড়াও ভবিষ্যতে আর কখনো অবৈধ পুকুর খননের কাজে নিজের এস্কেভেটর ব্যবহার করবেন না—মর্মে দণ্ডিত ব্যক্তির কাছ থেকে মুচলেকা গ্রহণ করা হয়।

প্রশাসন সূত্রে জানা যায়, অবৈধভাবে মাটি ও পুকুর খননের ফলে কৃষিজমি, পরিবেশ ও জনস্বার্থ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ ধরনের অপরাধ দমনে তাড়াশ উপজেলায় নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।,



লাইক করুন