শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
তাড়াশে নববুধসহ দু নারীর মৃত্যু অযত্ন-অবহেলায় ঝোপজঙ্গলে ঢেকেছে বেলকুচি টেলিফোন অফিস, পরিত্যক্ত ভবনে মাদকসেবনের অভিযোগ তাড়াশে এক ব্যক্তির বাধায় এডিপির অর্থায়নে গ্রামবাসীর একমাত্র চলাচলের রাস্তার কাজ বন্ধ চলাচলের রাস্তায় ঈদগাহ মাঠের প্রাচীর তাড়াশে অবরুদ্ধ ৪০টি পরিবার তাড়াশে গ্রাম্য বিরোধে একমাত্র রাস্তায় বেড়া দিয়ে অবরুদ্ধ দুটি পরিবার এনায়েতপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা হাসমত উল্লাহর বিরুদ্ধে সংবাদ সম্মেলন এনায়েতপুরে নারী হেল্প ডেক্স সেবা সম্পর্কে অবগত করন ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত ‎ সলঙ্গায় চাঁদাবাজির অভিযোগ তুলে ধরায় অপহরণের চেষ্টা, ১৯ জনের বিরুদ্ধে মামলা বেলকুচিতে প্রভাব দেখিয়ে রাস্তা নির্মাণের চেষ্টা, আতঙ্কে বৃদ্ধ পরিবার  দীর্ঘদিনের অবহেলার অবসান, পাকা সড়কে স্বস্তি ফিরেছে এলাকাবাসীর

সিরাজগঞ্জ উল্লাপাড়ায় আচরণবিধি লঙ্ঘনে দুজনকে অর্থদণ্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আচরণবিধি লঙ্ঘনের দায়ে দুজনকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। যৌথ বাহিনীর অভিযানে রঙিন পোস্টার ও ব্যানার অপসারণসহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকাল থেকে রাত পর্যন্ত বিজিবি, পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনীর সহযোগিতায় পরিচালিত অভিযানে এ দণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি–৭ (খ) লঙ্ঘনের দায়ে ২৭(ক) বিধি অনুযায়ী জামায়াতে ইসলামীর হাটিকুমরুল ইউনিয়ন সেক্রেটারি মো. মজদার হোসেনকে ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে।

এছাড়া একই বিধিমালার বিধি–১৩ (খ) ভঙ্গের অপরাধে ২৭(ক) বিধি অনুযায়ী বিএনপির হাটিকুমরুল ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মো. মেহেদী হাসানকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযান চলাকালে বিভিন্ন স্থানে সাঁটানো রঙিন পোস্টার ও ব্যানার অপসারণ করা হয় এবং নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।



লাইক করুন